মুন্সীগঞ্জের ৩ আসনেই বিএনপির জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এতে জেলায় ধানের শীষের পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী। ঘোষিত ফলাফল অনুযায়ী, মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপির প্রার্থী মো. আব্দুল্লাহ ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এ কে এম ফখরুদ্দীন রাজী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট। এ আসনে বিজয়ের ব্যবধান ৬৫ হাজার ৯৯৪ ভোট। মুন্সীগঞ্জ-২ (টংগিবাড়ী-লৌহজং) আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম আজাদ ১ লাখ ২১ হাজার ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট। এখানে বিজয়ের ব্যবধান ৬২ হাজার ৫৮১ ভোট। অন্যদিকে, মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির প্রার্থী মো. কামরুজ্জামান ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্র

মুন্সীগঞ্জের ৩ আসনেই বিএনপির জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এতে জেলায় ধানের শীষের পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপির প্রার্থী মো. আব্দুল্লাহ ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এ কে এম ফখরুদ্দীন রাজী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট। এ আসনে বিজয়ের ব্যবধান ৬৫ হাজার ৯৯৪ ভোট।

মুন্সীগঞ্জ-২ (টংগিবাড়ী-লৌহজং) আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম আজাদ ১ লাখ ২১ হাজার ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট। এখানে বিজয়ের ব্যবধান ৬২ হাজার ৫৮১ ভোট।

অন্যদিকে, মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির প্রার্থী মো. কামরুজ্জামান ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট। এ আসনে বিজয়ের ব্যবধান দাঁড়ায় ৩৫ হাজার ৭৫৫ ভোট।

জেলার তিনটি আসনেই বিএনপির প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে জয় পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল মুন্সীগঞ্জে বিএনপির শক্তিশালী সাংগঠনিক ভিত্তি ও ভোটার সমর্থনের স্পষ্ট প্রতিফলন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow