মুরগির রক্ত শরীরে লাগিয়ে বিএনপির ওপর হামলার অভিযোগ

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদীয় প্রার্থী মোতাহার হোসেন তালুকদার একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।  বুধবার (১৫ এপ্রিল) ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে দুই পক্ষই তাদের নিজ নিজ অবস্থান তুলে ধরেন। দুপুরে সংবাদ সম্মেলনে সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ অভিযোগ করেন, পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গেলে মোতাহার হোসেন তালুকদারের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা তার ওপর সরাসরি হামলা চালায়।  তিনি জানান, হামলার প্রতিবাদে খেলাফত মজলিসের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে সেখানেও মোতাহার-সমর্থিত কর্মীরা দ্বিতীয় দফায় হামলা চালায়। এমপি জানান, এই হামলায় স্থানীয় যুবদল নেতা রিয়াদ সরকার ও খেলাফত মজলিস নেতা হেদায়েতুল্লাহসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মুফতি মুহাম্মদুল্লাহ বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে চেয়েছি, কিন্তু সাড়া পাইনি। রাজন

মুরগির রক্ত শরীরে লাগিয়ে বিএনপির ওপর হামলার অভিযোগ

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদীয় প্রার্থী মোতাহার হোসেন তালুকদার একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। 

বুধবার (১৫ এপ্রিল) ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে দুই পক্ষই তাদের নিজ নিজ অবস্থান তুলে ধরেন।

দুপুরে সংবাদ সম্মেলনে সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ অভিযোগ করেন, পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গেলে মোতাহার হোসেন তালুকদারের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা তার ওপর সরাসরি হামলা চালায়। 

তিনি জানান, হামলার প্রতিবাদে খেলাফত মজলিসের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে সেখানেও মোতাহার-সমর্থিত কর্মীরা দ্বিতীয় দফায় হামলা চালায়।

এমপি জানান, এই হামলায় স্থানীয় যুবদল নেতা রিয়াদ সরকার ও খেলাফত মজলিস নেতা হেদায়েতুল্লাহসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মুফতি মুহাম্মদুল্লাহ বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে চেয়েছি, কিন্তু সাড়া পাইনি। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তারা এসব কর্মকাণ্ড চালাচ্ছে। 

তিনি অভিযোগ করেন, সরকারি প্রটোকল থাকা সত্ত্বেও মোতাহার হোসেন নিয়মবহির্ভূতভাবে সরকারি প্রকল্পের কাজ উদ্বোধন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তিনি এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

অন্যদিকে, বিকেলে একই স্থানে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে মোতাহার হোসেন তালুকদার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, এমপি মুফতি মুহাম্মদুল্লাহ তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই ষড়যন্ত্র করছেন।

আহতদের বিষয়ে করা প্রশ্নের জবাবে মোতাহার হোসেন তালুকদার চাঞ্চল্যকর দাবি করে বলেন, “যাদের আহত হওয়ার কথা বলা হচ্ছে, তারা আসলে মুরগি জবাই করে শরীরে রক্ত মেখে নাটক সাজিয়েছে।” ঘটনার সঙ্গে তিনি বা তার দলের কোনো নেতাকর্মী জড়িত নন বলেও দাবি করেন এই বিএনপি নেতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow