মুলতবি শেষে ফের বসেছে সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক চারদিনের মুলতবির পর ফের শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় অধিবেশন পুনরায় শুরু হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্বে সংসদে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিচ্ছেন সংসদ সদস্যরা। এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) স্পিকার চারদিনের জন্য সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন। সেদিন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’সহ মোট ২৪টি বিল পাশ হয়। সব মিলিয়ে চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাশ হয়েছে। অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাশের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে চারটি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow