মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম
আন্তর্জাতিক মূল্যবান ধাতুর বাজারে শুক্রবার মিশ্র প্রবণতা দেখা গেছে। স্বর্ণের পাশাপাশি রুপা ও প্লাটিনামের দাম বেড়েছে, তবে প্যালাডিয়ামের দাম কিছুটা কমেছে। খবর রয়টার্সের।
বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট সিলভারের (রুপা) দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮.৩৬ ডলারে পৌঁছেছে।
এদিকে, প্লাটিনামের দাম ০.২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ১,৬০৩.৪৯ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, প্যালাডিয়ামের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ১,২৫১.৬৫ ডলারে নেমে এসেছে।
আর স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৫৫.৩৮ ডলারে পৌঁছায়। এর আগে বৃহস্পতিবার ২ শতাংশ কমে তা ৪,০৪৭.২৬ ডলারে নেমে এসেছিল।
আগস্টে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারের দামও ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৫৮.১০ ডলারে লেনদেন হয়।
বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং শিল্প খাতে চাহিদার পরিবর্তনের কারণে মূল্যবান ধাতুর বাজারে এমন মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে।