‘মূল্যবোধ যেন ক্ষুণ্ন না হয়’, সরকারের কাছে ববিতার আর্জি
আগামীকাল (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশজুড়ে উৎসবমুখর পরিবেশের মাঝেই ভবিষ্যৎ সরকারের কাছে চলচ্চিত্রের জন্য বিশেষ মনোযোগ চাইলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। তিনি মনে করেন, আকাশ সংস্কৃতির দাপটে যেন আমাদের নিজস্ব মূল্যবোধ হারিয়ে না যায়, সেদিকে নতুন সরকারকে সতর্ক থাকতে হবে। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ববিতা বলেন, “আমি ছোটবেলা থেকেই নিজেকে চলচ্চিত্রের মানুষ মনে করি। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান।” নতুন সরকারের কাছে তার প্রত্যাশা, বিনোদনের এই মাধ্যমটির দিকে যেন তারা আলাদা নজর দেয়। তিনি আরও যোগ করেন, “আকাশ সংস্কৃতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে যেন আমাদের মূল্যবোধের কোনো ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।” চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ঘোষিত মর্যাদাপূর্ণ ‘একুশে পদক’ পেতে যাচ্ছেন এই নন্দিত অভিনেত্রী। ভোটের ঠিক আগে তার এই অর্জন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য শোবিজ অঙ্গনে বেশ গুরুত্ব পাচ্ছে।
আগামীকাল (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশজুড়ে উৎসবমুখর পরিবেশের মাঝেই ভবিষ্যৎ সরকারের কাছে চলচ্চিত্রের জন্য বিশেষ মনোযোগ চাইলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। তিনি মনে করেন, আকাশ সংস্কৃতির দাপটে যেন আমাদের নিজস্ব মূল্যবোধ হারিয়ে না যায়, সেদিকে নতুন সরকারকে সতর্ক থাকতে হবে।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ববিতা বলেন, “আমি ছোটবেলা থেকেই নিজেকে চলচ্চিত্রের মানুষ মনে করি। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান।” নতুন সরকারের কাছে তার প্রত্যাশা, বিনোদনের এই মাধ্যমটির দিকে যেন তারা আলাদা নজর দেয়। তিনি আরও যোগ করেন, “আকাশ সংস্কৃতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে যেন আমাদের মূল্যবোধের কোনো ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।”
চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ঘোষিত মর্যাদাপূর্ণ ‘একুশে পদক’ পেতে যাচ্ছেন এই নন্দিত অভিনেত্রী। ভোটের ঠিক আগে তার এই অর্জন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য শোবিজ অঙ্গনে বেশ গুরুত্ব পাচ্ছে।
What's Your Reaction?