মৃত্যুর পর কী ঘটে? নতুন গবেষণায় ভিন্ন দাবি

মৃত্যুর পরও মানুষ হয়তো কয়েক ঘণ্টা পর্যন্ত সচেতন থাকতে পারেন বলে দাবি উঠে এসেছে এক নতুন গবেষণায়। গবেষণায় বলা হয়েছে, হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পর এবং মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেত থেমে গেলেও সচেতনতা পুরোপুরি সঙ্গে সঙ্গে শেষ নাও হতে পারে। এই গবেষণা যুক্তরাষ্ট্রের ফিনিক্সে অনুষ্ঠিত অ্যামেরিকান অসোসিয়েশনস ফর দ্য অ্যাডভান্সডমেন্ট অব সাইন্স-এর বার্ষিক সম্মেলনে উপস্থাপন করা হয়। গবেষক অ্যানা ফৌলার ২০টিরও বেশি ‘নিয়ার-ডেথ এক্সপেরিয়েন্স’ সংক্রান্ত ঘটনা বিশ্লেষণ করেন। পাশাপাশি প্রাণীদের ওপর পরিচালিত পরীক্ষার ফলও পর্যালোচনা করেন। তার গবেষণায় দাবি করা হয়েছে, মৃত্যু কোনো তাৎক্ষণিক ঘটনা নয়; বরং এটি একটি প্রক্রিয়া, যা ধাপে ধাপে ঘটে। কিছু ক্ষেত্রে দেখা গেছে, হৃদযন্ত্র পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পরও কিছু রোগী পরে আশপাশে কী ঘটছিল তা স্মরণ করতে পেরেছেন। গবেষণায় বলা হয়েছে, মৃত্যু জীবনের হঠাৎ নিভে যাওয়া নয়, বরং একটি রূপান্তরের সূচনা। তবে এই দাবির কারণে অঙ্গদানের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে সতর্ক করেছেন গবেষক। বর্তমানে অনেক ক্ষেত্রে হৃদযন্ত্র বন্ধ হওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই অঙ্গ সংগ্রহ করা হয়, যাতে প্রতিস্

মৃত্যুর পর কী ঘটে? নতুন গবেষণায় ভিন্ন দাবি

মৃত্যুর পরও মানুষ হয়তো কয়েক ঘণ্টা পর্যন্ত সচেতন থাকতে পারেন বলে দাবি উঠে এসেছে এক নতুন গবেষণায়।

গবেষণায় বলা হয়েছে, হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পর এবং মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেত থেমে গেলেও সচেতনতা পুরোপুরি সঙ্গে সঙ্গে শেষ নাও হতে পারে।

এই গবেষণা যুক্তরাষ্ট্রের ফিনিক্সে অনুষ্ঠিত অ্যামেরিকান অসোসিয়েশনস ফর দ্য অ্যাডভান্সডমেন্ট অব সাইন্স-এর বার্ষিক সম্মেলনে উপস্থাপন করা হয়।

গবেষক অ্যানা ফৌলার ২০টিরও বেশি ‘নিয়ার-ডেথ এক্সপেরিয়েন্স’ সংক্রান্ত ঘটনা বিশ্লেষণ করেন। পাশাপাশি প্রাণীদের ওপর পরিচালিত পরীক্ষার ফলও পর্যালোচনা করেন।

তার গবেষণায় দাবি করা হয়েছে, মৃত্যু কোনো তাৎক্ষণিক ঘটনা নয়; বরং এটি একটি প্রক্রিয়া, যা ধাপে ধাপে ঘটে। কিছু ক্ষেত্রে দেখা গেছে, হৃদযন্ত্র পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পরও কিছু রোগী পরে আশপাশে কী ঘটছিল তা স্মরণ করতে পেরেছেন।

গবেষণায় বলা হয়েছে, মৃত্যু জীবনের হঠাৎ নিভে যাওয়া নয়, বরং একটি রূপান্তরের সূচনা।

তবে এই দাবির কারণে অঙ্গদানের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে সতর্ক করেছেন গবেষক। বর্তমানে অনেক ক্ষেত্রে হৃদযন্ত্র বন্ধ হওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই অঙ্গ সংগ্রহ করা হয়, যাতে প্রতিস্থাপনের জন্য অঙ্গ ভালো থাকে। কিন্তু যদি সেই সময়েও দাতা আংশিক সচেতন থাকেন, তবে তা গুরুতর নৈতিক প্রশ্ন তৈরি করতে পারে।

গবেষক মনে করেন, যুক্তরাষ্ট্রে ১৯৮০-এর দশকে নির্ধারিত মৃত্যুর সংজ্ঞা হালনাগাদ করা প্রয়োজন। তার মতে, মৃত্যুরও ধাপ আছে—এবং বিষয়টি নতুন করে ভাবার সময় এসেছে।

তবে এই গবেষণা নিয়ে চিকিৎসা ও বৈজ্ঞানিক মহলে আরও আলোচনা ও যাচাই প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সূত্র: দ্য টেলিগ্রাফ ইউকে

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow