মেকআপ রুমে শিশুশিল্পীকে যৌন হেনস্তা, সায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লীনাপুত্রের
পার্কস্ট্রিটের পাবে শিষ্টতাহীন আচরণের রেশ কাটতে না কাটতেই এবার আরও ভয়ঙ্কর অভিযোগের মুখে পড়লেন অভিনেতা ও জনপ্রিয় ভ্লগার সায়ক চক্রবর্তী। এবার অভিযোগের তীর আরও তীক্ষ্ণ— মেকআপ রুমে শিশুশিল্পীকে যৌন হেনস্তা! জনপ্রিয় লেখিকা ও প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায় ফেসবুকে কারও নাম উল্লেখ না করে এক ‘জনপ্রিয় ভ্লগার’-এর বিরুদ্ধে অতীতের এক জঘন্য ঘটনার কথা ফাঁস করেছেন। আর নেটিজেনদের দুইয়ে দুইয়ে চার মেলাতে বাকি নেই যে, অর্কর ইঙ্গিত সায়কের দিকেই। অর্ক গঙ্গোপাধ্যায় তার পোস্টে দাবি করেছেন, বর্তমান সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ওই ভ্লগারের বিরুদ্ধে কয়েক বছর আগে এক জনপ্রিয় ধারাবাহিকের মেকআপ রুমে শিশুশিল্পীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর এবং শিশুটির মা সব জানতে পারলে, অভিযুক্ত অভিনেতা সবার সামনে ক্ষমা চেয়ে সে যাত্রায় পার পেয়ে যান। আক্ষেপ প্রকাশ করে অর্ক লেখেন, “খুবই দুঃখজনক যে আমাদের সমাজে দুর্ব্যবহার, এমনকী যৌন হেনস্তার মতো অভিযোগকেও মানিয়ে নেওয়া হয়। ধারাবাহিক কিংবা সিনেমার সেটও ব্যতিক্রম নয়।” তিনি আরও যোগ করেন, অপরাধীকে ক্ষমা করে দেওয়ার ফলেই তারা বারবার অপরাধ ক
পার্কস্ট্রিটের পাবে শিষ্টতাহীন আচরণের রেশ কাটতে না কাটতেই এবার আরও ভয়ঙ্কর অভিযোগের মুখে পড়লেন অভিনেতা ও জনপ্রিয় ভ্লগার সায়ক চক্রবর্তী। এবার অভিযোগের তীর আরও তীক্ষ্ণ— মেকআপ রুমে শিশুশিল্পীকে যৌন হেনস্তা! জনপ্রিয় লেখিকা ও প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায় ফেসবুকে কারও নাম উল্লেখ না করে এক ‘জনপ্রিয় ভ্লগার’-এর বিরুদ্ধে অতীতের এক জঘন্য ঘটনার কথা ফাঁস করেছেন। আর নেটিজেনদের দুইয়ে দুইয়ে চার মেলাতে বাকি নেই যে, অর্কর ইঙ্গিত সায়কের দিকেই।
অর্ক গঙ্গোপাধ্যায় তার পোস্টে দাবি করেছেন, বর্তমান সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ওই ভ্লগারের বিরুদ্ধে কয়েক বছর আগে এক জনপ্রিয় ধারাবাহিকের মেকআপ রুমে শিশুশিল্পীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর এবং শিশুটির মা সব জানতে পারলে, অভিযুক্ত অভিনেতা সবার সামনে ক্ষমা চেয়ে সে যাত্রায় পার পেয়ে যান। আক্ষেপ প্রকাশ করে অর্ক লেখেন, “খুবই দুঃখজনক যে আমাদের সমাজে দুর্ব্যবহার, এমনকী যৌন হেনস্তার মতো অভিযোগকেও মানিয়ে নেওয়া হয়। ধারাবাহিক কিংবা সিনেমার সেটও ব্যতিক্রম নয়।” তিনি আরও যোগ করেন, অপরাধীকে ক্ষমা করে দেওয়ার ফলেই তারা বারবার অপরাধ করার সাহস পায়। অপরাধের ধরন বদলালেও, মানসিকতা বদলায় না।
সম্প্রতি পার্কস্ট্রিটের একটি জনপ্রিয় পাবে গিয়ে অভব্য আচরণের জন্য সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচিত হচ্ছেন সায়ক। ভাইরাল ভিডিও ডিলিট করে ক্ষমা চাইলেও বিতর্ক থামেনি। ঠিক এই সময়েই অর্কর এমন পোস্ট জল্পনার আগুনে ঘি ঢেলেছে। শোনা যাচ্ছে, পোস্টটি দেখে সায়ক নিজেও নাকি অর্কর কাছে জানতে চেয়েছেন— সেখানে কার কথা বলা হয়েছে। এই ঘটনা পরোক্ষভাবে প্রমাণ করে যে, সায়ক নিজেই চাপে আছেন।
এ বিষয়ে অর্ক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে তিনি জানান, ঘটনাটি বেশ পুরনো। সে সময় শিশুটির মা কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেননি বা বিষয়টি আইনি প্রক্রিয়ায় নিতে চাননি। তাই প্রোডাকশন হাউসের পক্ষ থেকেও তখন কোনো কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট করা হয়েছিল। তবে পুরোনো সেই কাসুন্দি ঘেঁটে নতুন করে তোপের মুখে পড়েছেন এই অভিনেতা।
What's Your Reaction?