মেক্সিকোর সাবেক নিরাপত্তা প্রধান গ্রেপ্তার, অভিযোগ গুরুতর
মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের সাবেক নিরাপত্তা প্রধানকে কার্টেল-সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম গেরারদো মেরিডা সানচেজ। বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত ফেডারেল আদালতের নথি ও প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।
৬৬ বছর বয়সী সানচেজ ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সিনালোয়ার জননিরাপত্তা সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে গত ১১ মে অ্যারিজোনায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিউইয়র্কে নেওয়া হয়। শুক্রবার ম্যানহাটনের ফেডারেল আদালতে তার হাজিরা দেওয়ার কথা রয়েছে। বর্তমানে তিনি ব্রুকলিনের একটি ফেডারেল আটক কেন্দ্রে রয়েছেন।
সানচেজ এবং সিনালোয়ার সাবেক গভর্নর রুবেন রোচার বিরুদ্ধে গত ২৯ এপ্রিল ম্যানহাটনের ফেডারেল আদালতে প্রকাশিত এক অভিযোগপত্রে মামলা করা হয়। সেখানে বলা হয়, তারা সিনালোয়া কার্টেলের নেতাদের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ মাদক পাচারের ষড়যন্ত্র করেছেন এবং এর বিনিময়ে রাজনৈতিক সমর্থন ও ঘুষ গ্রহণ করেছেন।
অভিযোগপত্রে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা বলেন, সানচেজ কার্টেলের শক্তিশালী গোষ্ঠী ‘

অভিযোগপত্রে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা বলেন, সানচেজ কার্টেলের শক্তিশালী গোষ্ঠী ‘লস চাপিতোস’-এর কাছ থেকে প্রতি মাসে এক লাখ ডলারেরও বেশি নগদ ঘুষ নিতেন। এই গোষ্ঠী পরিচালনা করেন কারাবন্দি মাদক সম্রাট জোয়াকিন ‘এল চাপো’ গুজম্যানের অনুসারীরা। এর বিনিময়ে তিনি তাদের কার্যক্রমে সুরক্ষা দিতেন।
কর্তৃপক্ষের অভিযোগ, তিনি তার পদমর্যাদা ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিতেন, যেন ‘লস চাপিতোস’-এর সদস্যদের গ্রেপ্তার না করা হয়; বরং প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়।
প্রসিকিউটররা আরও অভিযোগ করেন, সানচেজ কার্টেলকে গোপন গোয়েন্দা তথ্য সরবরাহ করতেন। এর মধ্যে তদন্ত, মাদক ল্যাব এবং নিরাপদ আস্তানায় পরিকল্পিত অভিযানের আগাম তথ্যও ছিল। ২০২৩ সালের এক ঘটনায় তিনি অন্তত ১০টি অভিযানের তথ্য আগেই জানিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। ফলে কার্টেল সদস্যরা অভিযান শুরুর আগেই লোকজন, মাদক ও সরঞ্জাম সরিয়ে নিতে সক্ষম হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযোগপত্র যুক্তরাষ্ট্রের মেক্সিকান মাদক কার্টেলবিরোধী অভিযানে বড় ধরনের নতুন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ, এতে শুধু অপরাধী চক্র নয়, বরং তাদের সঙ্গে সহযোগিতার অভিযোগে রাজনৈতিক ব্যক্তিত্বদেরও তদন্তের আওতায় আনা হয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউমের দল মোরেনার সদস্য রোচা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এটি মেক্সিকোর ক্ষমতাসীন রাজনৈতিক শক্তির বিরুদ্ধে একটি রাজনৈতিক আক্রমণ।