মেক্সিকোয় গোপন অভিযানে গিয়ে নিহত ২ সিআইএ এজেন্ট

মেক্সিকোয় মাদকবিরোধী অভিযানের সঙ্গে যুক্ত এক গাড়ি দুর্ঘটনায় নিহত দুই মার্কিন নাগরিকের বিষয়ে নতুন তথ্য দিয়েছে দেশটির সরকার। মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রিসভা জানিয়েছে, নিহত ওই দুই ব্যক্তি সম্পর্কে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে তথ্য আসছে। বলা হচ্ছে, তারা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর এজেন্ট।  মেক্সিকো সরকার বলছে, তাদের ভূখণ্ডে কোনো ধরনের অপারেশন পরিচালনার অনুমোদন পাননি ওই দুই ব্যক্তি।  সরকারের ওই ঘোষণার পর, কী করে ওই দুই এজেন্ট মেক্সিকোয় অবস্থান করে অভিযান চালাচ্ছিলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, গোপন কোনো অভিযান ছিল সেটি।  শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, একজন যুক্তরাষ্ট্র থেকে পর্যটক হিসেবে এবং অন্যজন কূটনৈতিক পাসপোর্টে মেক্সিকোয় প্রবেশ করেছিলেন। তবে তাদের কেউই দেশের ভেতরে কার্যক্রম পরিচালনার জন্য আনুষ্ঠানিক অনুমোদনপ্রাপ্ত ছিলেন না। এদিকে নিহতরা সিআইএর সদস্য ছিলেন কি না, যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তারা মাদক পাচারবিরোধী বৃহত্তর অভিযানের অংশ হিসেবে মেক্সিকোয় অবস্থান করছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মেক্সিকোর সরকার জোর দিয়ে ব

মেক্সিকোয় গোপন অভিযানে গিয়ে নিহত ২ সিআইএ এজেন্ট

মেক্সিকোয় মাদকবিরোধী অভিযানের সঙ্গে যুক্ত এক গাড়ি দুর্ঘটনায় নিহত দুই মার্কিন নাগরিকের বিষয়ে নতুন তথ্য দিয়েছে দেশটির সরকার। মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রিসভা জানিয়েছে, নিহত ওই দুই ব্যক্তি সম্পর্কে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে তথ্য আসছে। বলা হচ্ছে, তারা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর এজেন্ট। 

মেক্সিকো সরকার বলছে, তাদের ভূখণ্ডে কোনো ধরনের অপারেশন পরিচালনার অনুমোদন পাননি ওই দুই ব্যক্তি। 

সরকারের ওই ঘোষণার পর, কী করে ওই দুই এজেন্ট মেক্সিকোয় অবস্থান করে অভিযান চালাচ্ছিলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, গোপন কোনো অভিযান ছিল সেটি। 

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, একজন যুক্তরাষ্ট্র থেকে পর্যটক হিসেবে এবং অন্যজন কূটনৈতিক পাসপোর্টে মেক্সিকোয় প্রবেশ করেছিলেন। তবে তাদের কেউই দেশের ভেতরে কার্যক্রম পরিচালনার জন্য আনুষ্ঠানিক অনুমোদনপ্রাপ্ত ছিলেন না।

এদিকে নিহতরা সিআইএর সদস্য ছিলেন কি না, যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তারা মাদক পাচারবিরোধী বৃহত্তর অভিযানের অংশ হিসেবে মেক্সিকোয় অবস্থান করছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মেক্সিকোর সরকার জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে দেশের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান বজায় রাখা জরুরি।

দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম আগেই জানিয়েছেন, এ ঘটনায় জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। মেক্সিকোর আইনে বিদেশি এজেন্টদের দেশটিতে কাজ করতে হলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিতে হয় এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কাজ করার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মানতে হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow