মেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূত

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেওয়া সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ মেঘনা আলম এবার সংসদ নির্বাচনের প্রার্থী। তিনি গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। আসন ঢাকা-৮। নির্বাচনের মাঠে নামার পর থেকেই নানা বক্তব্য ও ফেসবুক পোস্টের কারণে বারবার আলোচনায় এসেছেন মেঘনা আলম। সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলানের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি। এ বিষয়ে সরাসরি বক্তব্য দিয়ে বিষয়টি স্বীকার করেছেন মেঘনা আলম নিজেই।আরও পড়ুনজামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান, ঘটনা কীহিরো আলমের প্রশ্ন, ‘আমরা কি আদিম যুগে ফিরে যাচ্ছি’ সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে এক পোস্টে আবারও সেই সৌদির সাবেক রাষ্ট্রদূতের বিষয়টি আলোচনায় এনেছেন। সেখানে তিনি লেখেন, ‘৫ আগস্টের পর বেগম খালেদা জিয়া প্রথম কোন বিদেশি ডিপলোম্যাটের সঙ্গে দেখা করেন? সাবেক সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে। এই দেখা করার আইডিয়া ও অনুপ্রেরণা ঈসাকে কে দিয়েছে? উত্তর: মেঘনা আলম।’মেঘনা আলম ও তার ফেসবুক পোস্ট এই পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন কর

মেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূত

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেওয়া সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ মেঘনা আলম এবার সংসদ নির্বাচনের প্রার্থী। তিনি গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। আসন ঢাকা-৮।

নির্বাচনের মাঠে নামার পর থেকেই নানা বক্তব্য ও ফেসবুক পোস্টের কারণে বারবার আলোচনায় এসেছেন মেঘনা আলম।

সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলানের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি। এ বিষয়ে সরাসরি বক্তব্য দিয়ে বিষয়টি স্বীকার করেছেন মেঘনা আলম নিজেই।

আরও পড়ুন
জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান, ঘটনা কী
হিরো আলমের প্রশ্ন, ‘আমরা কি আদিম যুগে ফিরে যাচ্ছি’

সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে এক পোস্টে আবারও সেই সৌদির সাবেক রাষ্ট্রদূতের বিষয়টি আলোচনায় এনেছেন। সেখানে তিনি লেখেন, ‘৫ আগস্টের পর বেগম খালেদা জিয়া প্রথম কোন বিদেশি ডিপলোম্যাটের সঙ্গে দেখা করেন? সাবেক সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে। এই দেখা করার আইডিয়া ও অনুপ্রেরণা ঈসাকে কে দিয়েছে? উত্তর: মেঘনা আলম।’


মেঘনা আলম ও তার ফেসবুক পোস্ট

এই পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৫ নভেম্বর বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান সৌদির সাবেক রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।


বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানান মেঘনা আলম। তার এই আহ্বানও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।


নির্বাচনে লড়ছেন মডেল মেঘনা আলম

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নেওয়া হলেও মেঘনা আলম তার বক্তব্য ও অবস্থানের কারণে অল্প সময়েই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। তবে এসব বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম। একইদিনে তিনি দলটির পক্ষ থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেন।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow