মেঘনা নদীতে গোসলে নেমে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

নরসিংদীতে মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) দুপুরের দিকে শহরের নাগরিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মাহির শাহরিয়ার (১৭) ঢাকার বিএএফ শাহীন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং পশ্চিম কাজীপাড়া মিরপুর ঢাকার জহিরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। মাহিরের বন্ধু ওয়ালী বলেন, সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএএফ শাহীন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার ৪/৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদীর নাগরিয়াকান্দী ব্রিজ ও ব্রিজ সংলগ্ন পার্কে ঘুরতে আসে। তারা বিভিন্ন স্থান ঘুরে দেখার একপর্যায়ে নাগরিয়াকান্দি ব্রিজের নিচে মেঘনা নদীতে বেশ কয়েকজন গোসল করতে নামে।  এ সময় সাঁতার না জানায় বন্ধু মাহির শাহরিয়ার ও আরও দুজন নদীতে তলিয়ে যেতে থাকে। অন্য বন্ধুরা দুজনকে উদ্ধার করতে পারলেও মাহির ডুবে যায়। সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। নিখোঁজের দীর্ঘ সময় পার হলেও তার সন্ধান না মেলায় ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তারা অভ

মেঘনা নদীতে গোসলে নেমে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

নরসিংদীতে মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) দুপুরের দিকে শহরের নাগরিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

মাহির শাহরিয়ার (১৭) ঢাকার বিএএফ শাহীন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং পশ্চিম কাজীপাড়া মিরপুর ঢাকার জহিরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

মাহিরের বন্ধু ওয়ালী বলেন, সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএএফ শাহীন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার ৪/৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদীর নাগরিয়াকান্দী ব্রিজ ও ব্রিজ সংলগ্ন পার্কে ঘুরতে আসে। তারা বিভিন্ন স্থান ঘুরে দেখার একপর্যায়ে নাগরিয়াকান্দি ব্রিজের নিচে মেঘনা নদীতে বেশ কয়েকজন গোসল করতে নামে। 

এ সময় সাঁতার না জানায় বন্ধু মাহির শাহরিয়ার ও আরও দুজন নদীতে তলিয়ে যেতে থাকে। অন্য বন্ধুরা দুজনকে উদ্ধার করতে পারলেও মাহির ডুবে যায়। সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

নিখোঁজের দীর্ঘ সময় পার হলেও তার সন্ধান না মেলায় ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তারা অভিযান চালিয়ে নদী থেকে বিকেল ৪টায় মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মো. রফিক বলেন, বিকেল ৪টায় ডুবুরিরা নদী থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow