মেঘনায় গোসলে নেমেছিল সাত বন্ধু, দুজন ফিরল লাশ হয়ে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসলে নেমে লাশ হয়ে ফিরল দুই কিশোর। বুধবার (১৭ জুন) মেঘনা ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো- ঢাকার শনির আখড়া এলাকার ফারুকের ছেলে মো. কায়েস (১৩) এবং পুরাতন দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ (১৫)। জানা গেছে, নিহত দুজনসহ সাতজন স্কুলশিক্ষার্থী বন্ধু বুধবার দুপুর আড়াইটার পর মেঘনা নদীর সোনারগাঁ অংশে গোসলে নামে। নদীতে নামার কিছুক্ষণের মধ্যে নিহত দুজন তলিয়ে যায়। এসময় অন্য পাঁচ বন্ধু অনেকক্ষণ খোঁজাখুঁজি করলেও তাদের সন্ধান পায়নি। এসময় পাঁচ বন্ধু স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করলে, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় মরদেহ উদ্ধার করে। নারায়ণগঞ্জ জোন-২ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। সাত বন্ধু মিলে গোসলে নেমে দুজন তলিয়ে যায়। খবর পেয়ে ডুবুরি দলের আড়াই ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার হয়। আকাশ/এএইচ/জেআইএম

মেঘনায় গোসলে নেমেছিল সাত বন্ধু, দুজন ফিরল লাশ হয়ে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসলে নেমে লাশ হয়ে ফিরল দুই কিশোর। বুধবার (১৭ জুন) মেঘনা ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- ঢাকার শনির আখড়া এলাকার ফারুকের ছেলে মো. কায়েস (১৩) এবং পুরাতন দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ (১৫)।

জানা গেছে, নিহত দুজনসহ সাতজন স্কুলশিক্ষার্থী বন্ধু বুধবার দুপুর আড়াইটার পর মেঘনা নদীর সোনারগাঁ অংশে গোসলে নামে। নদীতে নামার কিছুক্ষণের মধ্যে নিহত দুজন তলিয়ে যায়। এসময় অন্য পাঁচ বন্ধু অনেকক্ষণ খোঁজাখুঁজি করলেও তাদের সন্ধান পায়নি।

এসময় পাঁচ বন্ধু স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করলে, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ জোন-২ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। সাত বন্ধু মিলে গোসলে নেমে দুজন তলিয়ে যায়। খবর পেয়ে ডুবুরি দলের আড়াই ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার হয়।

আকাশ/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow