মেঘনায় ট্রলার থামিয়ে ৩৫ লাখ টাকা লুট

কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোহনা এলাকায় মেঘনা নদীতে বাদাম ব্যবসায়ীদের ওপর সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) ভোরে সংঘটিত এ ঘটনায় নগদ প্রায় ৩৫ লাখ টাকা লুট হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা জানান, ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকার বাদাম ব্যবসাপ্রতিষ্ঠান ‘এনএম ব্রাদার্স’-এর মালিক তিন ভাই- মাসুম আহমেদ, শামিম আহমেদ ও ফরহাদ আহমেদ। তারা প্রতিদিনের মতো ভোরে নৌপথে ব্যবসার উদ্দেশ্যে রওনা হন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপকসহ মোট ১০ জন একটি নৌকায় করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাইশমৌজা বাজারে যাচ্ছিলেন। বাদাম কেনার জন্য তাদের সঙ্গে একটি বস্তায় প্রায় ৩৫ লাখ টাকা ছিল। ভোর পৌনে ছয়টার দিকে নৌকাটি ভৈরব-আশুগঞ্জ মোহনার মাঝামাঝি পৌঁছালে একটি দ্রুতগতির ইঞ্জিনচালিত নৌকা তাদের গতিরোধ করে। এরপর ছয়জনের একটি সশস্ত্র ডাকাত দল ব্যবসায়ীদের নৌকায় উঠে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে টাকার বস্তা ছিনিয়ে নেয়। প্রায় ১০ মিনিটের মধ্যে ডাকাতরা লুটপাট শেষে পালিয়ে যায়। যাওয়ার আগে তারা ব্যবসায়ীদের নৌকার ইঞ্জিন বিকল করে দেয়, যাতে কেউ ধাওয়া করতে না পারে। এনএম ব্রাদার্সের স্বত্বাধিকারী শামিম আহ

মেঘনায় ট্রলার থামিয়ে ৩৫ লাখ টাকা লুট
কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোহনা এলাকায় মেঘনা নদীতে বাদাম ব্যবসায়ীদের ওপর সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) ভোরে সংঘটিত এ ঘটনায় নগদ প্রায় ৩৫ লাখ টাকা লুট হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা জানান, ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকার বাদাম ব্যবসাপ্রতিষ্ঠান ‘এনএম ব্রাদার্স’-এর মালিক তিন ভাই- মাসুম আহমেদ, শামিম আহমেদ ও ফরহাদ আহমেদ। তারা প্রতিদিনের মতো ভোরে নৌপথে ব্যবসার উদ্দেশ্যে রওনা হন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপকসহ মোট ১০ জন একটি নৌকায় করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাইশমৌজা বাজারে যাচ্ছিলেন। বাদাম কেনার জন্য তাদের সঙ্গে একটি বস্তায় প্রায় ৩৫ লাখ টাকা ছিল। ভোর পৌনে ছয়টার দিকে নৌকাটি ভৈরব-আশুগঞ্জ মোহনার মাঝামাঝি পৌঁছালে একটি দ্রুতগতির ইঞ্জিনচালিত নৌকা তাদের গতিরোধ করে। এরপর ছয়জনের একটি সশস্ত্র ডাকাত দল ব্যবসায়ীদের নৌকায় উঠে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে টাকার বস্তা ছিনিয়ে নেয়। প্রায় ১০ মিনিটের মধ্যে ডাকাতরা লুটপাট শেষে পালিয়ে যায়। যাওয়ার আগে তারা ব্যবসায়ীদের নৌকার ইঞ্জিন বিকল করে দেয়, যাতে কেউ ধাওয়া করতে না পারে। এনএম ব্রাদার্সের স্বত্বাধিকারী শামিম আহমেদ বলেন, তারা প্রায় পাঁচ বছর ধরে বাইশমৌজা বাজার থেকে নিয়মিত বাদাম কিনে আসছেন এবং এবারও একই উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব নৌ-থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, খবর পাওয়ার পর পুলিশ স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাঝনদী থেকে ব্যবসায়ীদের উদ্ধার করে। ডাকাতদের ব্যবহৃত নৌকাটি পরে আশুগঞ্জ এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow