মেঘে ঢেকে গেছে আকাশ, ঝোড়ো হাওয়ার সঙ্গে হচ্ছে বজ্রবৃষ্টিও

ঘন কালো মেঘে ঢেকে গেছে রাজধানীসহ আশপাশের অঞ্চলের আকাশ। ঝোড়ো হাওয়ার সঙ্গে এরই মধ্যে শুরু হয়েছে বজ্রবৃষ্টিও। এমন পরিস্থিতিতে দেশের ১৪ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। রোববার (১৭ মে) ভোর থেকেই নগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। যে কারণে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় তথ্যটি জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর থাকা এ সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

মেঘে ঢেকে গেছে আকাশ, ঝোড়ো হাওয়ার সঙ্গে হচ্ছে বজ্রবৃষ্টিও
ঘন কালো মেঘে ঢেকে গেছে রাজধানীসহ আশপাশের অঞ্চলের আকাশ। ঝোড়ো হাওয়ার সঙ্গে এরই মধ্যে শুরু হয়েছে বজ্রবৃষ্টিও। এমন পরিস্থিতিতে দেশের ১৪ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। রোববার (১৭ মে) ভোর থেকেই নগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। যে কারণে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় তথ্যটি জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর থাকা এ সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow