মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান, উচ্ছেদ ২০-২৫টি অবৈধ দোকান
রাজধানীর উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত চারটি মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল ও ভাসমান দোকানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে আনুমানিক ২০ থেকে ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আরও পড়ুন মিরপুরে পানির জন্য ‘হাহাকার’, এলাকা ছাড়ছেন অনেকে ডিএমটিসিএল জানায়, উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে পল্লবী মেট্রোরেল স্টেশন পর্যন্ত মোট চারটি স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা অপসারণ করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট দোকানদারদের মৌখিকভাবে সতর্কও করা হয়। স্টেশনসংলগ্ন এলাকাগুলো দখলমুক্ত হয়েছে: ছবি ডিএমটিসিএল এ সময় স্থানীয় বাসিন্দা ও দোকানমালিকদের ফুটপাত দখল না করা এবং মেট্রোরেলের যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সচেতন করা হয়। ডিএমটিসিএলের ভাষ্য, অভিযানের ফলে স্টেশনসংলগ্ন এলাকাগুলো দখলমুক্ত হয়েছে এব
রাজধানীর উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত চারটি মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল ও ভাসমান দোকানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে আনুমানিক ২০ থেকে ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ডিএমটিসিএল জানায়, উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে পল্লবী মেট্রোরেল স্টেশন পর্যন্ত মোট চারটি স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা অপসারণ করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট দোকানদারদের মৌখিকভাবে সতর্কও করা হয়।
স্টেশনসংলগ্ন এলাকাগুলো দখলমুক্ত হয়েছে: ছবি ডিএমটিসিএল
এ সময় স্থানীয় বাসিন্দা ও দোকানমালিকদের ফুটপাত দখল না করা এবং মেট্রোরেলের যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সচেতন করা হয়।
ডিএমটিসিএলের ভাষ্য, অভিযানের ফলে স্টেশনসংলগ্ন এলাকাগুলো দখলমুক্ত হয়েছে এবং যাত্রীদের চলাচলের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়েছে।
উচ্ছেদ অভিযানে এমআরটি পুলিশ, তুরাগ থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেল স্টেশন এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএমএ/এসএইচএস
What's Your Reaction?

