মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগ থানাধীন বাংলাদেশ সচিবালয় সংলগ্ন মেট্রো স্টেশনের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন নিখোঁজের দুইদিন পর পাটখেতে মিললো ব্যবসায়ীর মরদেহ শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হালদার জানান, খবর পেয়ে সকালে সচিবালয় সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের বরাত দিয়ে এসআই তারেক আরও জানান, ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন। সচিবালয় এলাকায় ভিক্ষা করতেন তিনি। মেট্রোরেলের নিচেই ঘুমাতেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। কেএজেডআইএ/এমএমকে
রাজধানীর শাহবাগ থানাধীন বাংলাদেশ সচিবালয় সংলগ্ন মেট্রো স্টেশনের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হালদার জানান, খবর পেয়ে সকালে সচিবালয় সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই তারেক আরও জানান, ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন। সচিবালয় এলাকায় ভিক্ষা করতেন তিনি। মেট্রোরেলের নিচেই ঘুমাতেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
কেএজেডআইএ/এমএমকে
What's Your Reaction?
