মেলায় এসেছে সৌম্য সালেকের দুটি নতুন বই

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কবি সৌম্য সালেকের নতুন দুটি বই। জলধি থেকে বের হয়েছে কবিতাগ্রন্থ ‌‘অতিযাপনের ক্ষয়ক্ষতি’ এবং ছিন্নপত্র থেকে এসেছে নাটকের বই ‘স্বপ্নবন্দী ও অন্যান্য নাটক’। বইমেলায় জলধির ৭৬২-৭৬৩ নম্বর স্টলে কবিতা এবং ছিন্নপত্রের ১০০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে নাটকের বইটি। কবিতার বইটি নিয়ে সৌম্য সালেক বলেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে ৫২টি কবিতা লেখা হয়েছে। এ সময়কালের দেশীয় এবং বৈশ্বিক নানাবিধ ঘটনাপ্রবাহ যা আমাদের তাড়িত ও আলোড়িত করেছে, তার নির্যাস এবং কবি-হৃদয়ের সংরক্ত সংবেদ এখানে ধ্বনিত হয়েছে। কবিতাপ্রেমী পাঠকেরা এখানে নতুন কবিতার আস্বাদ পাবেন।’ আরও পড়ুনবইমেলায় মোহাম্মদ অংকনের নতুন ৩ বই  নাটকের বইটি সম্পর্কে তিনি বলেন, ‘বইটিতে অন্তর্ভুক্ত হয়েছে স্বপ্নবন্দী, প্রিয়দর্শন, আমরা তিনজন এবং মধুর কুহকসহ চারটি নাটক। নাটক কেবল মঞ্চের বিষয় নয়, এটি পাঠেরও বিষয়। ইউরোপে এখনো নাট্যসাহিত্যের গ্রন্থ মাঝে মাঝে সাড়া ফেলে এবং ব্যাপক পাঠ হয়। যেহেতু কাজগুলো করলাম, যেহেতু সময়, চিন্তা ও শ্রমের যোগ রয়েছে। তাই গ্রন্থবদ্ধ করে নিলাম। নাট্যসাহিত্যের পাঠক,

মেলায় এসেছে সৌম্য সালেকের দুটি নতুন বই

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কবি সৌম্য সালেকের নতুন দুটি বই। জলধি থেকে বের হয়েছে কবিতাগ্রন্থ ‌‘অতিযাপনের ক্ষয়ক্ষতি’ এবং ছিন্নপত্র থেকে এসেছে নাটকের বই ‘স্বপ্নবন্দী ও অন্যান্য নাটক’। বইমেলায় জলধির ৭৬২-৭৬৩ নম্বর স্টলে কবিতা এবং ছিন্নপত্রের ১০০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে নাটকের বইটি।

কবিতার বইটি নিয়ে সৌম্য সালেক বলেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে ৫২টি কবিতা লেখা হয়েছে। এ সময়কালের দেশীয় এবং বৈশ্বিক নানাবিধ ঘটনাপ্রবাহ যা আমাদের তাড়িত ও আলোড়িত করেছে, তার নির্যাস এবং কবি-হৃদয়ের সংরক্ত সংবেদ এখানে ধ্বনিত হয়েছে। কবিতাপ্রেমী পাঠকেরা এখানে নতুন কবিতার আস্বাদ পাবেন।’

নাটকের বইটি সম্পর্কে তিনি বলেন, ‘বইটিতে অন্তর্ভুক্ত হয়েছে স্বপ্নবন্দী, প্রিয়দর্শন, আমরা তিনজন এবং মধুর কুহকসহ চারটি নাটক। নাটক কেবল মঞ্চের বিষয় নয়, এটি পাঠেরও বিষয়। ইউরোপে এখনো নাট্যসাহিত্যের গ্রন্থ মাঝে মাঝে সাড়া ফেলে এবং ব্যাপক পাঠ হয়। যেহেতু কাজগুলো করলাম, যেহেতু সময়, চিন্তা ও শ্রমের যোগ রয়েছে। তাই গ্রন্থবদ্ধ করে নিলাম। নাট্যসাহিত্যের পাঠক, শিক্ষার্থী কিংবা দু’একজন নির্দেশক যদি পড়েন বা মঞ্চস্থ হয়; তবে সেটিকে আমার সীমিত প্রচেষ্টার বিপরীতে কম ভাববো না।’

কবিতার বই ‘অতিযাপনের ক্ষয়ক্ষতি’র প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী খালেদ চৌধুরী। বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। এ ছাড়া ‘স্বপ্নবন্দী ও অন্যান্য নাটক’ বইটির প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী ধ্রুব এষ। বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৭০ টাকা।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow