মেলোনির জন্য চকলেট নিয়ে গেছেন মোদী, দারুন সময় উপভোগ করছেন দুজনে

নরেন্দ্র মোদী রোম সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির জন্য ভারত থেকে উপহার হিসেবে নিয়ে গেছেন পার্লের জনপ্রিয় ‘মেলোডি’ টফির একটি প্যাকেট। এই উপহারটি ছিল ‘মেলোডি’ শব্দ নিয়ে তৈরি ভাইরাল ইন্টারনেট ট্রেন্ডের প্রতি ইঙ্গিত, যা মোদী ও মেলোনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ঘিরে তৈরি হয়েছিল। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও শেয়ার করে মেলোনি লিখেন, উপহারের জন্য ধন্যবাদ। ভিডিওতে দেখা যায়, মোদী ও মেলোনি দুজনেই জনপ্রিয় ভারতীয় এই চকলেটের প্যাকেটটি হাতে নিয়ে হাসছেন। টফিটি ভেরি, ভেরি চকোলেটি স্লোগানের জন্য পরিচিত। ভিডিওতে ইতালির প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী মোদী উপহার হিসেবে খুব, খুব ভালো একটি টফি এনেছেন। এরপর মোদী বলেন, মেলোডি। ‘মেলোডি’ শব্দটি এসেছে মেলোনি ও মোদীর নাম মিলিয়ে। দুই নেতার আন্তরিক ও স্বতঃস্ফূর্ত মুহূর্ত নিয়ে তৈরি বিভিন্ন ভিডিও ও মিম সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং কোটি কোটি ভিউ পায়। ২০২৫ সালের জুনে জি-৭ সম্মেলনে মোদীর সঙ্গে একটি সেলফি ভিডিও পোস্ট করে মেলোনি লিখেছিলেন, হ্যালো, মেলোডি টিম থেকে। এরপর আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে দুই নেতার আরও বেশ কিছু ঘনিষ

মেলোনির জন্য চকলেট নিয়ে গেছেন মোদী, দারুন সময় উপভোগ করছেন দুজনে

নরেন্দ্র মোদী রোম সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির জন্য ভারত থেকে উপহার হিসেবে নিয়ে গেছেন পার্লের জনপ্রিয় ‘মেলোডি’ টফির একটি প্যাকেট। এই উপহারটি ছিল ‘মেলোডি’ শব্দ নিয়ে তৈরি ভাইরাল ইন্টারনেট ট্রেন্ডের প্রতি ইঙ্গিত, যা মোদী ও মেলোনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ঘিরে তৈরি হয়েছিল।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও শেয়ার করে মেলোনি লিখেন, উপহারের জন্য ধন্যবাদ। ভিডিওতে দেখা যায়, মোদী ও মেলোনি দুজনেই জনপ্রিয় ভারতীয় এই চকলেটের প্যাকেটটি হাতে নিয়ে হাসছেন। টফিটি ভেরি, ভেরি চকোলেটি স্লোগানের জন্য পরিচিত।

ভিডিওতে ইতালির প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী মোদী উপহার হিসেবে খুব, খুব ভালো একটি টফি এনেছেন।

এরপর মোদী বলেন, মেলোডি।

‘মেলোডি’ শব্দটি এসেছে মেলোনি ও মোদীর নাম মিলিয়ে। দুই নেতার আন্তরিক ও স্বতঃস্ফূর্ত মুহূর্ত নিয়ে তৈরি বিভিন্ন ভিডিও ও মিম সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং কোটি কোটি ভিউ পায়।

২০২৫ সালের জুনে জি-৭ সম্মেলনে মোদীর সঙ্গে একটি সেলফি ভিডিও পোস্ট করে মেলোনি লিখেছিলেন, হ্যালো, মেলোডি টিম থেকে।

এরপর আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে দুই নেতার আরও বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ পায়, যা তাদের ব্যক্তিগত বন্ধুত্বের ধারণাকে আরও জোরালো করে।

তবে বিশ্লেষকদের মতে, মোদী-মেলোনির এই সম্পর্ক শুধু ছবি বা সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ নয়; এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কও।

ইউরোপ, বিশেষ করে ইতালি, বর্তমানে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক অংশীদারে পরিণত হয়েছে। দুই দেশ আইএমইসি প্রকল্প নিয়েও কাজ করছে, যা ইউরোপের সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সংযোগে ইতালিকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলবে।

দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১৬ দশমিক ৭৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। অর্থনীতি, প্রযুক্তি, প্রতিরক্ষা, মহাকাশ, পরিচ্ছন্ন জ্বালানি, অটোমোবাইল, ওষুধ, বস্ত্র, কৃষি ও পর্যটনসহ বিভিন্ন খাতে সম্পর্ক আরও গভীর হচ্ছে।

এক যৌথ নিবন্ধে মোদী ও মেলোনি লিখেছেন, ভারত ও ইতালির সম্পর্ক এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের সম্পর্ক অভূতপূর্ব গতিতে এগিয়েছে এবং সাধারণ বন্ধুত্ব থেকে এটি বিশেষ কৌশলগত অংশীদারত্বে রূপ নিয়েছে।

তারা জানান, ২০২৯ সালের মধ্যে ভারত-ইতালি বাণিজ্য ২০ বিলিয়ন ইউরোর বেশি করার লক্ষ্য রয়েছে।

দুই দেশ বর্তমানে যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা ২০২৫-২০২৯ বাস্তবায়নেও কাজ করছে।

পাঁচ দেশ সফরের শেষ ধাপে মঙ্গলবার রোমে পৌঁছে মেলোনির সঙ্গে নৈশভোজে অংশ নেন মোদী। পরে তারা ঐতিহাসিক কলোসিয়াম ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এক্সে পোস্ট করে মোদি লিখেন, রোমে পৌঁছে প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে নৈশভোজ এবং ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শনের সুযোগ হয়েছে। আমরা নানা বিষয়ে মতবিনিময় করেছি।

এই সফরকে মোদীর পাঁচ দেশ সফরের সবচেয়ে আলোচিত অংশ হিসেবে দেখা হচ্ছে। দুই নেতার প্রকাশ করা ছবিগুলো শুধু তাদের ব্যক্তিগত বন্ধুত্বই নয়, বরং ভারত-ইতালি সম্পর্কের উন্নয়নও তুলে ধরেছে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow