মেসি ও আর্জেন্টিনার লড়াকু মানসিকতার প্রশংসায় ব্রাজিলের কিংবদন্তি

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই নাটকীয় জয়ের পর বিশ্বের ফুটবল অঙ্গনের অনেক কিংবদন্তিই প্রশংসায় ভাসিয়েছেন লিওনেল মেসি ও তার দলকে। তাদের মধ্যে অন্যতম ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রিভালদো। ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা এবং ব্যালন ডি’অর জয়ী রিভালদো চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রশংসা করে বলেন, ‘কী দুর্দান্ত লড়াই, কী জয়ের ইচ্ছা, কী অসাধারণ মনোভাব এবং পুরো দলের নিবেদন! বিশ্বকাপে সমর্থকরা মাঠে ঠিক এমন পারফরম্যান্সই দেখতে চায়।’ তিনি আরও বলেন, ‘আমি ব্রাজিলিয়ান। আমি আমার দেশকে ভালোবাসি এবং সবসময় ব্রাজিলকেই সমর্থন করব। প্রতিদ্বন্দ্বিতা ফুটবলেরই অংশ। কিন্তু যখন কোনো দল অসাধারণ ফুটবল খেলে এবং মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দেয়, তখন সেটিকে স্বীকৃতি দিতেও জানতে হয়।’ ম্যাচের শুরুতে একটি পেনাল্টি মিস করলেও পরে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসি। এর মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ২১, আর ২০২৬ আসরে এটি ছিল তার অষ্টম গোল, যা তাকে আবারও গোলদাতাদের শীর

মেসি ও আর্জেন্টিনার লড়াকু মানসিকতার প্রশংসায় ব্রাজিলের কিংবদন্তি

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই নাটকীয় জয়ের পর বিশ্বের ফুটবল অঙ্গনের অনেক কিংবদন্তিই প্রশংসায় ভাসিয়েছেন লিওনেল মেসি ও তার দলকে। তাদের মধ্যে অন্যতম ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রিভালদো।

২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা এবং ব্যালন ডি’অর জয়ী রিভালদো চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রশংসা করে বলেন, ‘কী দুর্দান্ত লড়াই, কী জয়ের ইচ্ছা, কী অসাধারণ মনোভাব এবং পুরো দলের নিবেদন! বিশ্বকাপে সমর্থকরা মাঠে ঠিক এমন পারফরম্যান্সই দেখতে চায়।’

তিনি আরও বলেন, ‘আমি ব্রাজিলিয়ান। আমি আমার দেশকে ভালোবাসি এবং সবসময় ব্রাজিলকেই সমর্থন করব। প্রতিদ্বন্দ্বিতা ফুটবলেরই অংশ। কিন্তু যখন কোনো দল অসাধারণ ফুটবল খেলে এবং মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দেয়, তখন সেটিকে স্বীকৃতি দিতেও জানতে হয়।’

ম্যাচের শুরুতে একটি পেনাল্টি মিস করলেও পরে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসি। এর মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ২১, আর ২০২৬ আসরে এটি ছিল তার অষ্টম গোল, যা তাকে আবারও গোলদাতাদের শীর্ষে নিয়ে যায়।

মেসির প্রশংসায় রিভালদো বলেন, ‘লিও মেসিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। কী অসাধারণ একজন ফুটবলার! ৩৯ বছর বয়সে, নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলেও তিনি একই আবেগ নিয়ে আর্জেন্টিনার জার্সির জন্য লড়ছেন, উদযাপন করছেন, কাঁদছেন এবং আবারও ম্যাচের ভাগ্য গড়ে দিচ্ছেন।’

রিভালদো সামাজিক মাধ্যমে ম্যাচ শেষে অশ্রুসিক্ত মেসির একটি ছবি পোস্ট করে আর্জেন্টিনাকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘এমন ম্যাচই ফুটবলের সৌন্দর্য বাড়িয়ে তোলে এবং বিশ্বকাপকে বিশেষ করে তোলে। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন।’

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow