মেসিকে আটকাতে চান ‘রোনালদো ভক্ত’ অস্ট্রিয়ান গোলরক্ষক

একবিংশ শতাব্দীর দুই সেরা ফুটবলার ধরা হয় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এই দুই ফুটবলার তাদের শিল্পশৈলী দিয়ে মাতিয়ে রেখেছেন পুরো বিশ্বকাপে। শেষবারের মত এবারে বিশ্বকাপে তাদেরকে দেখা যাচ্ছে। ইতোমধ্যে হ্যাটট্রিক করে মেসি জানিয়ে দিয়েছেন তিনি এখনো ফুরিয়ে যাননি। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ হবে ইউরোপিয়ান জায়ান্ট অস্ট্রিয়ার বিপক্ষে। যারা জর্ডানকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে। এই দুই দলের লড়াইটাও হবে হাড্ডাহাড্ডি। তবে মেসিকে আটকে দেওয়ার স্বপ্ন দেখছেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার। যিনি আবার ক্রিশ্চিয়ানো রোনালদোর দারুণ ভক্ত। আর্জেন্টিনার ম্যাচ নিয়ে মেসির সম্পর্কে প্রশ্ন করা হলে এই গোলরক্ষক বলেন, ‘প্রাথমিকভাবে আমি অনেক ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত। কিন্তু মেসি এমন একজন ফুটবলা যে দীর্ঘদিন যাবত সর্বোচ্চ পর্যায়ের পারফরম্যান্স করে যাচ্ছেন। তার বিরুদ্ধে কিছু বলতে গেলেও আসলে সাবধানতা অবলম্বন করতে হবে।’ দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে খেলতে এসেছে অস্ট্রিয়া। যেখানে ৩০ বছর বয়সী গোলরক্ষক জর্ডানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছেন। মেসি সম্পর্কে এই গোলরক্ষক আরো বলেন, ‘দলের তার প্রভাব ঈর্শ্বনীয়। যা আমরা

মেসিকে আটকাতে চান ‘রোনালদো ভক্ত’ অস্ট্রিয়ান গোলরক্ষক

একবিংশ শতাব্দীর দুই সেরা ফুটবলার ধরা হয় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এই দুই ফুটবলার তাদের শিল্পশৈলী দিয়ে মাতিয়ে রেখেছেন পুরো বিশ্বকাপে। শেষবারের মত এবারে বিশ্বকাপে তাদেরকে দেখা যাচ্ছে। ইতোমধ্যে হ্যাটট্রিক করে মেসি জানিয়ে দিয়েছেন তিনি এখনো ফুরিয়ে যাননি।

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ হবে ইউরোপিয়ান জায়ান্ট অস্ট্রিয়ার বিপক্ষে। যারা জর্ডানকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে। এই দুই দলের লড়াইটাও হবে হাড্ডাহাড্ডি। তবে মেসিকে আটকে দেওয়ার স্বপ্ন দেখছেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার। যিনি আবার ক্রিশ্চিয়ানো রোনালদোর দারুণ ভক্ত।

আর্জেন্টিনার ম্যাচ নিয়ে মেসির সম্পর্কে প্রশ্ন করা হলে এই গোলরক্ষক বলেন, ‘প্রাথমিকভাবে আমি অনেক ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত। কিন্তু মেসি এমন একজন ফুটবলা যে দীর্ঘদিন যাবত সর্বোচ্চ পর্যায়ের পারফরম্যান্স করে যাচ্ছেন। তার বিরুদ্ধে কিছু বলতে গেলেও আসলে সাবধানতা অবলম্বন করতে হবে।’

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে খেলতে এসেছে অস্ট্রিয়া। যেখানে ৩০ বছর বয়সী গোলরক্ষক জর্ডানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছেন। মেসি সম্পর্কে এই গোলরক্ষক আরো বলেন, ‘দলের তার প্রভাব ঈর্শ্বনীয়। যা আমরা প্রথম ম্যাচেই দেখেছি। তিনি দলে থাকলে খেলোয়াড়দের ভেতর যে উত্তেজনা কাজ করে তা দেখার মতো। এবং এজন্যেই আমি তার বিরুদ্ধে খেলতে মুখিয়ে রয়েছ। আমরা তাকে সর্বোচ্চ দিয়ে হলেও আটকানোর চেষ্টা করবো।’

আরআর/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow