মেসিকে মার্কিং করা ছিল, হঠাৎ দেখি সে ডানে সরে পাস দিয়ে গোল করালো

বিশ্বকাপ ফাইনালের উত্তাপ যখন তুঙ্গে, তখন নিউইয়র্কে ফিফার এক বিশেষ অনুষ্ঠানে হাজির হয়ে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে নিয়ে প্রশংসায় ভাসালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মেসির সাম্প্রতিক পারফরম্যান্সেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। ফিফার আয়োজিত ওই অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ এবং এএফএ সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মেসির পারফরম্যান্সের কথা স্মরণ করে ট্রাম্প বলেন, ‘মেসি যে পাসটি দিয়েছিল, সেটা আমি দেখেছি। ফুটবল সম্পর্কে আমি কিছুটা জানি। আমি দেখলাম, মেসিকে খুব ভালোভাবে মার্কিং করা হচ্ছিল। কিন্তু হঠাৎই সে ডান দিকে চলে গেল, শট নিলো, আর সেটি নিখুঁত হতে মাত্র এক-চতুর্থাংশ ইঞ্চি দূরে ছিল। এটা ছিল অসাধারণ।’ অনুষ্ঠানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি চিকি তাপিয়ার সঙ্গে সংক্ষিপ্ত আলাপও করেন ট্রাম্প। আসন্ন বিশ্বকাপ ফাইনাল নিয়ে তার কাছে জানতে চান এবং আর্জেন্টিনার শিরো

মেসিকে মার্কিং করা ছিল, হঠাৎ দেখি সে ডানে সরে পাস দিয়ে গোল করালো

বিশ্বকাপ ফাইনালের উত্তাপ যখন তুঙ্গে, তখন নিউইয়র্কে ফিফার এক বিশেষ অনুষ্ঠানে হাজির হয়ে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে নিয়ে প্রশংসায় ভাসালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মেসির সাম্প্রতিক পারফরম্যান্সেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।

ফিফার আয়োজিত ওই অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ এবং এএফএ সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মেসির পারফরম্যান্সের কথা স্মরণ করে ট্রাম্প বলেন, ‘মেসি যে পাসটি দিয়েছিল, সেটা আমি দেখেছি। ফুটবল সম্পর্কে আমি কিছুটা জানি। আমি দেখলাম, মেসিকে খুব ভালোভাবে মার্কিং করা হচ্ছিল। কিন্তু হঠাৎই সে ডান দিকে চলে গেল, শট নিলো, আর সেটি নিখুঁত হতে মাত্র এক-চতুর্থাংশ ইঞ্চি দূরে ছিল। এটা ছিল অসাধারণ।’

অনুষ্ঠানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি চিকি তাপিয়ার সঙ্গে সংক্ষিপ্ত আলাপও করেন ট্রাম্প। আসন্ন বিশ্বকাপ ফাইনাল নিয়ে তার কাছে জানতে চান এবং আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা নিয়ে হাস্যরসের সুরে বলেন, ‘আবারও শিরোপা জয়ের জন্য প্রস্তুত তো?’

বিশ্বকাপ ফাইনালের আগে ট্রাম্পের এই মন্তব্য ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মেসির প্রশংসা এবং আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা নিয়ে তার ইতিবাচক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow