মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি
বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপে গোল করার রেকর্ড সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্বের সেরা ফুটবলাররা এই মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার (১৬) তালিকায় দীর্ঘদিন ধরে এককভাবে শীর্ষস্থান ধরে রেখে ছিলেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। তবে ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত সূচনার মাধ্যমে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
বুধবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোরে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন মেসি। এর মাধ্যমে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে। ফলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে থাকা ক্লোসার রেকর্ড স্পর্শ করেছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক।
ক্লোসার সেই অবিশ্বাস্য রেকর্ড
জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা ২০০২ থেকে ২০১৪ সালের মধ্যে চারটি বিশ্বকাপে অংশ নিয়ে ২৪ ম্যাচে ১৬ গোল করেছিলেন। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে গোল করে তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও-র ১৫ গোলের রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা
বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপে গোল করার রেকর্ড সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্বের সেরা ফুটবলাররা এই মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার (১৬) তালিকায় দীর্ঘদিন ধরে এককভাবে শীর্ষস্থান ধরে রেখে ছিলেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। তবে ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত সূচনার মাধ্যমে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
বুধবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোরে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন মেসি। এর মাধ্যমে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে। ফলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে থাকা ক্লোসার রেকর্ড স্পর্শ করেছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক।
ক্লোসার সেই অবিশ্বাস্য রেকর্ড
জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা ২০০২ থেকে ২০১৪ সালের মধ্যে চারটি বিশ্বকাপে অংশ নিয়ে ২৪ ম্যাচে ১৬ গোল করেছিলেন। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে গোল করে তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও-র ১৫ গোলের রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকা
মিরোস্লাভ ক্লোসা- ১৬ গোল
লিওনেল মেসি- ১৬ গোল
রোনালদো নাজারিও-১৫ গোল
গের্ড ম্যুলার- ১৪ গোল
কিলিয়ান এমবাপে- ১৪ গোল
রেকর্ড ভাঙার অপেক্ষায় মেসি
বিশ্বকাপে হ্যাটট্রিকের মাধ্যমে মেসি শুধু ক্লোসার রেকর্ড স্পর্শই করেননি, বরং এককভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দ্বারপ্রান্তেও পৌঁছে গেছেন মেসি। আর্জেন্টিনার সামনে এখনও গ্রুপ পর্বের ম্যাচ বাকি রয়েছে। ফলে পরবর্তী ম্যাচেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার মুকুট এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ রয়েছে তার সামনে।
৩৮ বছর বয়সী মেসি ইতোমধ্যেই বিশ্বকাপে ছয়টি আসরে অংশ নেওয়া প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েছেন। এবার তার সামনে আরেকটি ঐতিহাসিক মাইলফলক, বিশ্বকাপের একক সর্বোচ্চ গোলদাতা হওয়ার হাতছানি।
তথ্যসূত্র: রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া