মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

নিজের প্রিয় খেলোয়াড়কে নিয়ে ভালোবাসার প্রকাশ ঘটালেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এবার তিনি ফুটবল জাদুকর লিওনেল মেসির একটি ছবি এঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেটি চঞ্চল ও মেসির ভক্তদের মন ছুঁয়েছে। অভিনেতা চঞ্চল চৌধুরী নিজের ফেসবুক অ্যাকাউন্টে আঁকা ছবিটি শেয়ার করে একটি আবেগঘন ক্যাপশন লেখেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘আমি মেসির একটা ছবি আঁকবো, এটা দেখে সকল মেসি ভক্ত খুশি হতে পারে!!! আঁকলাম… প্রিয় খেলোয়াড় বলে কথা!!!’ পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক মেসি ভক্ত ছবিটির প্রশংসা করেন এবং অভিনেতার এই ভিন্নধর্মী প্রকাশভঙ্গিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। কেউ কেউ মন্তব্য করেন, প্রিয় তারকার প্রতি এমন ভালোবাসা প্রকাশ সত্যিই অনুপ্রেরণাদায়ক। অভিনেতা ও পরিচালক কচি খন্দকারও আর্জেন্টিনার ফুটবল ও মেসির ভক্ত। তিনি মন্তব্য করেছেন, ‘দার্শনিক মেসি - ফুটবলের এলিয়েন’। চঞ্চল চৌধুরী দীর্ঘদিন ধরেই শিল্প ও সংস্কৃতির পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহ প্রকাশ করে আসছেন। তবে এবার সরাসরি মেসির প্রতিকৃতি আঁকার মাধ্যমে তিনি ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।   এলআইএ

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

নিজের প্রিয় খেলোয়াড়কে নিয়ে ভালোবাসার প্রকাশ ঘটালেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এবার তিনি ফুটবল জাদুকর লিওনেল মেসির একটি ছবি এঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেটি চঞ্চল ও মেসির ভক্তদের মন ছুঁয়েছে।

অভিনেতা চঞ্চল চৌধুরী নিজের ফেসবুক অ্যাকাউন্টে আঁকা ছবিটি শেয়ার করে একটি আবেগঘন ক্যাপশন লেখেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘আমি মেসির একটা ছবি আঁকবো, এটা দেখে সকল মেসি ভক্ত খুশি হতে পারে!!! আঁকলাম… প্রিয় খেলোয়াড় বলে কথা!!!’

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক মেসি ভক্ত ছবিটির প্রশংসা করেন এবং অভিনেতার এই ভিন্নধর্মী প্রকাশভঙ্গিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। কেউ কেউ মন্তব্য করেন, প্রিয় তারকার প্রতি এমন ভালোবাসা প্রকাশ সত্যিই অনুপ্রেরণাদায়ক।

অভিনেতা ও পরিচালক কচি খন্দকারও আর্জেন্টিনার ফুটবল ও মেসির ভক্ত। তিনি মন্তব্য করেছেন, ‘দার্শনিক মেসি - ফুটবলের এলিয়েন’।

চঞ্চল চৌধুরী দীর্ঘদিন ধরেই শিল্প ও সংস্কৃতির পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহ প্রকাশ করে আসছেন। তবে এবার সরাসরি মেসির প্রতিকৃতি আঁকার মাধ্যমে তিনি ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow