মেসির জন্মদিনে উন্মোচন হলো ৮৫ ফুট উঁচু বিশাল ভাস্কর্য

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে ভক্তদের উন্মাদনা যেন থামার নয়! ৩৯তম জন্মদিন উপলক্ষে এবার আর্জেন্টিনার প্যাটাগোনিয়া অঞ্চলের একটি ছোট শহরে উন্মোচন করা হয়েছে তার ৮৫ ফুট উঁচু বিশাল ভাস্কর্য, যা বর্তমানে মেসিকে উৎসর্গ করা সবচেয়ে বড় স্মারক হিসেবে বিবেচিত হচ্ছে। জন্মদিনের ঠিক আগে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভেঙেছেন। সেই ম্যাচে করা তার ১৭তম ও ১৮তম বিশ্বকাপ গোল তাকে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের ওপরে তুলে দেয়। এই অর্জনের পর আর্জেন্টিনার প্যাটাগোনিয়ার তেলসমৃদ্ধ ছোট শহর কাট্রাল কো-তে উন্মোচন করা হয় মেসির বিশাল ভাস্কর্য। ২৬ মিটার (৮৫ ফুট) উচ্চতার এই ভাস্কর্য নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় ৭০ টন ইস্পাত এবং এটি তৈরি করতে সময় লেগেছে ১৮ মাস। স্থানীয় ভাস্কর আলদো বেরোইসা নির্মিত এই শিল্পকর্মে ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়েছে। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর লুসাইল স্টেডিয়ামের ঘাসে হাঁটু গেড়ে বসা মেসির সেই আবেগঘন দৃশ্যই ফুট

মেসির জন্মদিনে উন্মোচন হলো ৮৫ ফুট উঁচু বিশাল ভাস্কর্য

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে ভক্তদের উন্মাদনা যেন থামার নয়! ৩৯তম জন্মদিন উপলক্ষে এবার আর্জেন্টিনার প্যাটাগোনিয়া অঞ্চলের একটি ছোট শহরে উন্মোচন করা হয়েছে তার ৮৫ ফুট উঁচু বিশাল ভাস্কর্য, যা বর্তমানে মেসিকে উৎসর্গ করা সবচেয়ে বড় স্মারক হিসেবে বিবেচিত হচ্ছে।

জন্মদিনের ঠিক আগে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভেঙেছেন। সেই ম্যাচে করা তার ১৭তম ও ১৮তম বিশ্বকাপ গোল তাকে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের ওপরে তুলে দেয়।

এই অর্জনের পর আর্জেন্টিনার প্যাটাগোনিয়ার তেলসমৃদ্ধ ছোট শহর কাট্রাল কো-তে উন্মোচন করা হয় মেসির বিশাল ভাস্কর্য। ২৬ মিটার (৮৫ ফুট) উচ্চতার এই ভাস্কর্য নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় ৭০ টন ইস্পাত এবং এটি তৈরি করতে সময় লেগেছে ১৮ মাস।

স্থানীয় ভাস্কর আলদো বেরোইসা নির্মিত এই শিল্পকর্মে ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়েছে। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর লুসাইল স্টেডিয়ামের ঘাসে হাঁটু গেড়ে বসা মেসির সেই আবেগঘন দৃশ্যই ফুটিয়ে তোলা হয়েছে ভাস্কর্যে। এছাড়া এক হাতে আর্জেন্টিনার জার্সি ধরে এবং অন্য হাতের তর্জনী আকাশের দিকে উঁচিয়ে থাকা মেসির পরিচিত উদযাপনও স্থান পেয়েছে, যা তিনি প্রয়াত দাদির স্মরণে করে থাকেন।

এর আগে ভারতেও মেসির সম্মানে ৭০ ফুট উঁচু একটি মূর্তি নির্মাণ করা হয়েছিল। পশ্চিমবঙ্গের কলকাতায় তার ভারত সফর উপলক্ষে তৈরি সেই মূর্তিটি নিরাপত্তাজনিত কারণে সম্প্রতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। প্রবল বাতাসে মূর্তিটি দুলছিল বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।

মেসিকে ঘিরে শ্রদ্ধা নিবেদন শুধু ভাস্কর্যেই সীমাবদ্ধ নয়। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইয়ার্সের উপকণ্ঠে সম্প্রতি একটি বিশাল ম্যুরাল আঁকা হয়েছে, যেখানে ১,৩০০-এর বেশি ভক্ত নিজেদের নাম লিখে অংশ নিয়েছেন। প্রায় ২০ ফুট চওড়া ও ১৮ ফুট উঁচু এই ম্যুরালটি আঁকতে শিল্পী লিওনেল গার্সিয়ার সময় লেগেছে ১৮ দিন।

ভক্তদের এই ভালোবাসায় অভিভূত মেসি এক ভিডিও বার্তায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এমন সমর্থন ও ভালোবাসা তার জন্য অত্যন্ত বিশেষ।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow