মেসির পারফরম্যান্সে আমি বাকরুদ্ধ: স্কালোনি

২০১৮ সালের বিশ্বকাপের পর ভঙ্গুর আর্জেন্টিনা দলের দায়িত্ব নেন লিওনেল স্কালোনি। সেই দলকে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং সে বছর কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়নও করেন। এরপর পুনরায় জেতান ২০২৪ কোপা আমেরিকার শিরোপা। আর সবগুলোতেই মেসি তাকে সাহায্য করেছে এমন উচ্চতায় উঠতে। বর্তমান চ্যাম্পিয়নদের অনেকেই বিশ্বকাপের ফেবারিটের তালিকাতে রাখতে চাননি। কিন্তু মেসির এমন পারফরম্যান্স তাদেরকে আবার ভাবতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে মেসিকে দেখে আসছেন এই কোচ। মেসির এমন পারফরম্যান্স আসলে অহরহই দেখেন তিনি। বিশ্বকাপের মত মঞ্চে মেসির হ্যাটট্রিকে তিনি আসলে শব্দ খুঁজে পাচ্ছেন না মেসিকে প্রশংসিত করার। ম্যাচ শেষে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কোচ বলেন, ‘আমি বাকরুদ্ধ। কি বলবো আসলে? যেকোন কিছু বলাই কম হয়ে যাবে, সে অসাধারণ। মেসি ২০ বছর যাবত এটা করে আসছে। আমার মনে হয় মানুষ সবসময় এটাই দেখতে চায়। আমাদের সবার উপভোগ করা উচিত তাকে। এটা সত্যি অবিশ্বাস্য।’ মেসির ভূয়সী প্রশংসা করে, এই কোচ বলেন, ‘আপনার দলে যখন এমন খেলোয়াড় থাকে তখন অনেক কিছুই সহজ হয়ে যায়। আমার দৃষ্টিতে সে পৃথিবীর সেরা ফুটবলার। আমাদেরকে এটার সুযোগ ন

মেসির পারফরম্যান্সে আমি বাকরুদ্ধ: স্কালোনি

২০১৮ সালের বিশ্বকাপের পর ভঙ্গুর আর্জেন্টিনা দলের দায়িত্ব নেন লিওনেল স্কালোনি। সেই দলকে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং সে বছর কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়নও করেন। এরপর পুনরায় জেতান ২০২৪ কোপা আমেরিকার শিরোপা। আর সবগুলোতেই মেসি তাকে সাহায্য করেছে এমন উচ্চতায় উঠতে। বর্তমান চ্যাম্পিয়নদের অনেকেই বিশ্বকাপের ফেবারিটের তালিকাতে রাখতে চাননি। কিন্তু মেসির এমন পারফরম্যান্স তাদেরকে আবার ভাবতে সাহায্য করবে।

দীর্ঘদিন ধরে মেসিকে দেখে আসছেন এই কোচ। মেসির এমন পারফরম্যান্স আসলে অহরহই দেখেন তিনি। বিশ্বকাপের মত মঞ্চে মেসির হ্যাটট্রিকে তিনি আসলে শব্দ খুঁজে পাচ্ছেন না মেসিকে প্রশংসিত করার।

ম্যাচ শেষে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কোচ বলেন, ‘আমি বাকরুদ্ধ। কি বলবো আসলে? যেকোন কিছু বলাই কম হয়ে যাবে, সে অসাধারণ। মেসি ২০ বছর যাবত এটা করে আসছে। আমার মনে হয় মানুষ সবসময় এটাই দেখতে চায়। আমাদের সবার উপভোগ করা উচিত তাকে। এটা সত্যি অবিশ্বাস্য।’

মেসির ভূয়সী প্রশংসা করে, এই কোচ বলেন, ‘আপনার দলে যখন এমন খেলোয়াড় থাকে তখন অনেক কিছুই সহজ হয়ে যায়। আমার দৃষ্টিতে সে পৃথিবীর সেরা ফুটবলার। আমাদেরকে এটার সুযোগ নিতে হবে কারণ সে আর বেশি দিন থাকবে না। আমাদেরকে সে ও নেইমার দুজনের খেলাই উপভোগ করা উচিত।’

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow