মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক মুক্ত

মেহেরপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ফারুক হোসেন সভাপতি এবং বেন ইয়ামিন মুক্ত সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার (৬ জুন) প্রধান নির্বাচন কমিশনার মো. নুরুল আহমেদ আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। কমিটির নির্বাচিত বাকি সদস্যরা হলেন- সহ-সভাপতি রামিজ আহসান, যুগ্ম সম্পাদক জিএফ মামুন লাকি, অর্থ সম্পাদক হামিদুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক আসিফ ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক উম্মে ফাতেমা রোজিনা। এছাড়া নির্বাহী সম্পাদক মেহের আমজাদ, জাকির হোসেন ও মাজেদুল হক মানিক নির্বাচিত হয়েছেন। ঘোষিত তফশিল অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির ১১টি পদের বিপরীতে মোট ১১ জন প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার সব পদের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। ফল ঘোষণার সময় অপর দুই নির্বাচন কমিশনার ড. মো. আলীবদ্দিন এবং মো. ওয়াহিদুজ্জামানসহ মেহেরপুর প্রেসক্লাবের আহ্বায়ক রুহুল কুদ্দুস টিটো, সদস্য মো. কামরুজ্জামান খান, ওয়াজেদুল হক জেদুসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। আস

মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক মুক্ত

মেহেরপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ফারুক হোসেন সভাপতি এবং বেন ইয়ামিন মুক্ত সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার (৬ জুন) প্রধান নির্বাচন কমিশনার মো. নুরুল আহমেদ আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

কমিটির নির্বাচিত বাকি সদস্যরা হলেন- সহ-সভাপতি রামিজ আহসান, যুগ্ম সম্পাদক জিএফ মামুন লাকি, অর্থ সম্পাদক হামিদুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক আসিফ ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক উম্মে ফাতেমা রোজিনা।

এছাড়া নির্বাহী সম্পাদক মেহের আমজাদ, জাকির হোসেন ও মাজেদুল হক মানিক নির্বাচিত হয়েছেন।

ঘোষিত তফশিল অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির ১১টি পদের বিপরীতে মোট ১১ জন প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার সব পদের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।

ফল ঘোষণার সময় অপর দুই নির্বাচন কমিশনার ড. মো. আলীবদ্দিন এবং মো. ওয়াহিদুজ্জামানসহ মেহেরপুর প্রেসক্লাবের আহ্বায়ক রুহুল কুদ্দুস টিটো, সদস্য মো. কামরুজ্জামান খান, ওয়াজেদুল হক জেদুসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

আসিফ ইকবাল/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow