মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে অ্যারাবিক অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। এ সময় নবনিযুক্ত ভিসিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। সংবর্ধিত অতিথি হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ তোজাম্মেল হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য দেন ড. শহীদ আহমেদ, মাহমুদুল হাসান সোহেল, হারুনুর রশীদ, নুরুল আমিন, আসাদুর রহমান, তাফহীমুর রহমান বাকী, সেলিম উদ্দিন, মাহমুদুর রহমান সোহেল, হুসনা তাসনিমা আনজুম, সাইফুল্লাহ রুবেল, রায়হানুল ইসলাম, হাফিজুর রহমান ও ফয়সাল প্রমুখ।

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে অ্যারাবিক অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। এ সময় নবনিযুক্ত ভিসিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

সংবর্ধিত অতিথি হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ তোজাম্মেল হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য দেন ড. শহীদ আহমেদ, মাহমুদুল হাসান সোহেল, হারুনুর রশীদ, নুরুল আমিন, আসাদুর রহমান, তাফহীমুর রহমান বাকী, সেলিম উদ্দিন, মাহমুদুর রহমান সোহেল, হুসনা তাসনিমা আনজুম, সাইফুল্লাহ রুবেল, রায়হানুল ইসলাম, হাফিজুর রহমান ও ফয়সাল প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow