মেহেরপুরে গরুবোঝাই গাড়ি উল্টে নিহত ১, আহত ১১

মেহেরপুরের গাংনীতে গরুবোঝাই একটি লাটাহাম্বা উল্টে উজ্জ্বল (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন ব্যবসায়ী আহত হয়েছেন।  বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রায়পুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তার মরদেহ গাংনী থানা পুলিশের হেফাজতে রয়েছে। আহতরা হলেন- রহিদুল (৫৫), ওসমান (৪৪), ইসরাফিল (৫৫), কবির (৪২), সাবদার আলী (৬০), ইসমাইল (৪৪), নাজমুল (২৫), লিটন (৩২), রাজা (৬০), রফিকুল (৫০) ও আলাল উদ্দীন (৪৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে গরুবোঝাই লাটাহাম্বা আলমডাঙ্গা পশুর হাটের উদ্দেশে রওনা দিয়েছিল। পথে রায়পুর বাজারে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই উজ্জ্বল মারা যান এবং আরও ১১ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মাসুদুর রহমান জানান, দুর্ঘটনায় একজন নি

মেহেরপুরে গরুবোঝাই গাড়ি উল্টে নিহত ১, আহত ১১
মেহেরপুরের গাংনীতে গরুবোঝাই একটি লাটাহাম্বা উল্টে উজ্জ্বল (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন ব্যবসায়ী আহত হয়েছেন।  বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রায়পুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তার মরদেহ গাংনী থানা পুলিশের হেফাজতে রয়েছে। আহতরা হলেন- রহিদুল (৫৫), ওসমান (৪৪), ইসরাফিল (৫৫), কবির (৪২), সাবদার আলী (৬০), ইসমাইল (৪৪), নাজমুল (২৫), লিটন (৩২), রাজা (৬০), রফিকুল (৫০) ও আলাল উদ্দীন (৪৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে গরুবোঝাই লাটাহাম্বা আলমডাঙ্গা পশুর হাটের উদ্দেশে রওনা দিয়েছিল। পথে রায়পুর বাজারে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই উজ্জ্বল মারা যান এবং আরও ১১ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মাসুদুর রহমান জানান, দুর্ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, রায়পুর এলাকায় গরুবোঝাই একটি লাটাহাম্বা দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow