মেহেরপুরে জিয়া খালের পুনঃ: খনন কাজের উদ্বোধন

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে ২৪ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে ১ হাজার ১০০ মিটার জিয়া খাল পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে । শনিবার ( ১১ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রধান অতিথি হিসেবে মাটি কেটে খাল খননের উদ্বোধন করেন। খাল খনন শেষে খালপাড়ে তিনি একটি গাছের চারা রোপন করেন। পরে বলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানি সম্পদ মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, খাল খননের মাধ্যমে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি হবে, খালের দুই পাড়ে বিভিন্ন ধরনের গাছ রোপন করা হবে, যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। তিনি বলেন, বর্ষাকালে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উন্নয়নের মাধ্যমে এলাকার অভূতপূর্ন উন্নয়ন হবে। মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন, মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন আহমেদ,পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর ২ আসনের সাবেক সংসদ

মেহেরপুরে জিয়া খালের পুনঃ: খনন কাজের উদ্বোধন

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে ২৪ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে ১ হাজার ১০০ মিটার জিয়া খাল পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে ।

শনিবার ( ১১ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রধান অতিথি হিসেবে মাটি কেটে খাল খননের উদ্বোধন করেন। খাল খনন শেষে খালপাড়ে তিনি একটি গাছের চারা রোপন করেন।

পরে বলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানি সম্পদ মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।

এ সময় তিনি বলেন, খাল খননের মাধ্যমে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি হবে, খালের দুই পাড়ে বিভিন্ন ধরনের গাছ রোপন করা হবে, যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। তিনি বলেন, বর্ষাকালে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উন্নয়নের মাধ্যমে এলাকার অভূতপূর্ন উন্নয়ন হবে।

মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন, মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন আহমেদ,পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন,মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মেহেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাইম কামাল খান।

উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহিদুল ইসলাম।

আলোচনা সভায় জেলা বিএনপির অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow