মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বজ্রপাতে খাজা মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে মাঠে ঘাস কাটতে যাওয়ার সময় বজ্রাপাত হলে তার মৃত্যু হয়। মৃত খাজা মিয়া বলিয়ারপুর গ্রামের আজিম উদ্দীনের ছেলে। স্থানীয়রা জনান, বিকেলে বৃষ্টির মধ্যেই ঘাস কাটতে বাড়ি থেকে বের হন খাজা মিয়া। গ্রামের ব্রিজ মাঠ এলাকায় পৌঁছালে বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসিফ ইকবাল/এএইচ/জেআইএম

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বজ্রপাতে খাজা মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে মাঠে ঘাস কাটতে যাওয়ার সময় বজ্রাপাত হলে তার মৃত্যু হয়। মৃত খাজা মিয়া বলিয়ারপুর গ্রামের আজিম উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জনান, বিকেলে বৃষ্টির মধ্যেই ঘাস কাটতে বাড়ি থেকে বের হন খাজা মিয়া। গ্রামের ব্রিজ মাঠ এলাকায় পৌঁছালে বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আসিফ ইকবাল/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow