মেহেরপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে মিজানুর রহমান নামের এক কৃষকের বাড়ি থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৭ জুন) সকালে বাড়ির ধানের গোলার পাশ থেকে লাল টেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করে গাংনী পুলিশ। মিজানুর রহমান উপজেলার ধানখোলা ইউনিয়নের মহিষাখোলা গ্রামের নজের আলীর ছেলে। বাড়ির মালিক মিজানুর রহমান জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে রাখা ধানের গোলার পাশে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা আকৃতির বস্তুটি দেখতে পায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় থানায় ফোন দিয়ে জানান। পরে গাংনী থানা পুলিশের একটি টিম বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা কি কারণে তার বাড়িতে বোমা রেখেছে এ বিষয়ে কোন ধারণা নেই বলে জানান তিনি। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কেউ হয়তো ভয়-ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।’ আসিফ ইকবাল/এফএ/এএসএম

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে মিজানুর রহমান নামের এক কৃষকের বাড়ি থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৭ জুন) সকালে বাড়ির ধানের গোলার পাশ থেকে লাল টেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করে গাংনী পুলিশ।

মিজানুর রহমান উপজেলার ধানখোলা ইউনিয়নের মহিষাখোলা গ্রামের নজের আলীর ছেলে।

বাড়ির মালিক মিজানুর রহমান জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে রাখা ধানের গোলার পাশে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা আকৃতির বস্তুটি দেখতে পায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় থানায় ফোন দিয়ে জানান। পরে গাংনী থানা পুলিশের একটি টিম বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা কি কারণে তার বাড়িতে বোমা রেখেছে এ বিষয়ে কোন ধারণা নেই বলে জানান তিনি।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কেউ হয়তো ভয়-ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।’

আসিফ ইকবাল/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow