মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে জারজিত হোসেন (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া জোলের মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।নিহত জারজিত হোসেন উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে।স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান জানান, জারজিত হোসেন কলার জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত তাঁর শরীরে আঘাত হানে। তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, জারজিত হোসেন পেশায় একজন দিনমজুর। তিনি ভাটপাড়া জোলের মাঠে কলার জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় হালকা বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। হঠাৎ বজ্রপাত তাঁর শরীরে আঘাত হানলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক নাহিদ হাসান বলেন, জারজিত হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়
মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে জারজিত হোসেন (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া জোলের মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহত জারজিত হোসেন উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান জানান, জারজিত হোসেন কলার জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত তাঁর শরীরে আঘাত হানে। তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, জারজিত হোসেন পেশায় একজন দিনমজুর। তিনি ভাটপাড়া জোলের মাঠে কলার জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় হালকা বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। হঠাৎ বজ্রপাত তাঁর শরীরে আঘাত হানলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক নাহিদ হাসান বলেন, জারজিত হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
What's Your Reaction?