মৌলভীবাজারে ভুল চিকিৎসায় শিক্ষার্থী মৃত্যুর অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্স নিয়ন্ত্রিত শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ম শ্রেণিতে পড়ুয়া ঐশী রবিদাস নামে এক শিক্ষার্থী মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। চা শ্রমিক সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে চা শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে তার মৃত্যু হয়। চা শ্রমিক সূত্রে জানা গেছে, শমশেরনগর চা বাগানের রবিদাস টিলার বাসিন্দা বাবুল রবিদাসের মেয়ে ও শমশেরনগর হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ঐশী রবিদাস (১৪)কে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে মাথা ব্যথা ও বমি নিয়ে ক্যামেলিয়া ডানকান হাসপাতালে ভর্তি করা হয়। রাতভর চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়। ভুল চিকিৎসায় ঐ শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ তুলে চা শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে হাসপাতাল ঘেরাও করে ভাঙচুর করেন। এ সময় চিকিৎসকসহ স্টাফদের অবরুদ্ধ করে রাখা হয়। বিক্ষুব্ধ চা শ্রমিকরা হাসপাতালের ফুলের টবসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক পর্যায়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎ

মৌলভীবাজারে ভুল চিকিৎসায় শিক্ষার্থী মৃত্যুর অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্স নিয়ন্ত্রিত শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ম শ্রেণিতে পড়ুয়া ঐশী রবিদাস নামে এক শিক্ষার্থী মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। চা শ্রমিক সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে চা শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে তার মৃত্যু হয়।

চা শ্রমিক সূত্রে জানা গেছে, শমশেরনগর চা বাগানের রবিদাস টিলার বাসিন্দা বাবুল রবিদাসের মেয়ে ও শমশেরনগর হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ঐশী রবিদাস (১৪)কে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে মাথা ব্যথা ও বমি নিয়ে ক্যামেলিয়া ডানকান হাসপাতালে ভর্তি করা হয়। রাতভর চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

ভুল চিকিৎসায় ঐ শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ তুলে চা শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে হাসপাতাল ঘেরাও করে ভাঙচুর করেন। এ সময় চিকিৎসকসহ স্টাফদের অবরুদ্ধ করে রাখা হয়। বিক্ষুব্ধ চা শ্রমিকরা হাসপাতালের ফুলের টবসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক পর্যায়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনোয়ারুল ইসলাম লিখিতভাবে পদত্যাগ করে পুলিশ প্রহরায় হাসপাতাল ত্যাগ করেন। এ ঘটনায় চা শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

শমশেরনগর চা বাগানের বাসিন্দা মোহন রবিদাস বলেন, মাথা ব্যথা ও বমি নিয়ে ক্যামেলিয়া ডানকান হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা স্যালাইন ও এন্টিবায়াটিক ইনজেকশন পুশ করেন। শুক্রবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। তার ইমার্জেন্সি হলে চিকিৎসক তাকে অন্যত্র রেফার্ড করেননি। এই হাসপাতাল চা শ্রমিকদের একমাত্র ভরসাস্থল। চিকিৎসকের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, চা শ্রমিক শিক্ষার্থী ঐশী রবিদাসকে এক মাস পূর্বে ডানকান হাসপাতালে নিয়ে আসলে তারা তখন মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেছিল। একমাস পর গত বৃহস্পতিবার আবার অসুস্থতা নিয়ে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করেন। এখানে কোনো ভুল চিকিৎসা দেওয়া হয়নি।

ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ডানকান হাসপাতালের ইনচার্জকে শমশেরনগর এনে একজন চিকিৎসকের বাসায় রাখা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। বাগানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow