মেয়রের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন পৌরকর্মী
মুম্বাইয়ে বর্ষার শুরুতেই ভয়াবহ রূপ নিয়েছে জলজট ও জনদুর্ভোগ। আর এই পরিস্থিতি পরিদর্শনে গিয়ে খোদ মেয়রের চোখের সামনেই ঘটলো এক রুদ্ধশ্বাস কাণ্ড। বুধবার (২৪ জুন) সকালে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে যখন ভারী বৃষ্টির মধ্যে বিভিন্ন এলাকা পরিদর্শন করছিলেন, তখন তার সামনেই এক পরিচ্ছন্নতাকর্মী খোলা ম্যানহোলে পড়ে যান। মেয়রের উপস্থিতিতে এমন বিপজ্জনক ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার পরপরই প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন মেয়র ঋতু তাওড়ে। কর্তব্যরত কর্মকর্তাদের তীব্র ভর্ৎসনা করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, মুম্বাইয়ের কোথাও যদি কোনো ম্যানহোল খোলা পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সরাসরি বরখাস্ত করা হবে। #Watch: Mumbai Civic Body Worker Falls Into Manhole In Front Of Mayorhttps://t.co/FllRgIv6ZM pic.twitter.com/1KL4f7o55n — NDTV (@ndtv) June 24, 2026 মেয়রের সামনে যা ঘটেছিল স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দুই সপ্তাহ পিছিয়ে মঙ্গলবার (২৩ জুন) মুম্বাইয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার আগমন ঘটে। প্রথম দিন থেকেই শুরু হয় তীব্র বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টি। ফলে শহরের একাধিক নিচু এলাকায় জলবদ্ধতা ও তীব
মুম্বাইয়ে বর্ষার শুরুতেই ভয়াবহ রূপ নিয়েছে জলজট ও জনদুর্ভোগ। আর এই পরিস্থিতি পরিদর্শনে গিয়ে খোদ মেয়রের চোখের সামনেই ঘটলো এক রুদ্ধশ্বাস কাণ্ড। বুধবার (২৪ জুন) সকালে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে যখন ভারী বৃষ্টির মধ্যে বিভিন্ন এলাকা পরিদর্শন করছিলেন, তখন তার সামনেই এক পরিচ্ছন্নতাকর্মী খোলা ম্যানহোলে পড়ে যান।
মেয়রের উপস্থিতিতে এমন বিপজ্জনক ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার পরপরই প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন মেয়র ঋতু তাওড়ে। কর্তব্যরত কর্মকর্তাদের তীব্র ভর্ৎসনা করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, মুম্বাইয়ের কোথাও যদি কোনো ম্যানহোল খোলা পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সরাসরি বরখাস্ত করা হবে।
#Watch: Mumbai Civic Body Worker Falls Into Manhole In Front Of Mayorhttps://t.co/FllRgIv6ZM pic.twitter.com/1KL4f7o55n — NDTV (@ndtv) June 24, 2026
মেয়রের সামনে যা ঘটেছিল
স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দুই সপ্তাহ পিছিয়ে মঙ্গলবার (২৩ জুন) মুম্বাইয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার আগমন ঘটে। প্রথম দিন থেকেই শুরু হয় তীব্র বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টি। ফলে শহরের একাধিক নিচু এলাকায় জলবদ্ধতা ও তীব্র যানজটের সৃষ্টি হয়।
বুধবার (২৪ জুন) ভোরেই মেয়রের নেতৃত্বে একটি দল দাদর, হিন্দমাতা ও গান্ধী মার্কেটের মতো অতি ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিদর্শনে বের হয়। ঠিক তখনই সেখানে কর্মরত বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী অসাবধানতাবশত একটি খোলা ম্যানহোলে পড়ে যান। অবশ্য দ্রুততার সাথে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ ঘটনার বিষয়ে সংবাদমাধ্যম এনডিটিভিকে মেয়র বলেন, ম্যানহোলের ভেতরের আবর্জনা পরিষ্কার করার জন্যই মূলত ঢাকনাটি সরানো হয়েছিল। তবে সেখানে ‘অ্যালার্ট’ সাইন ও ব্যারিকেড দেওয়া ছিল। জনসাধারণের পাশাপাশি আমাদের কর্মীদেরও এই নোটিশগুলো দেখে আরও সতর্ক হওয়া উচিত।
মুম্বাইয়ে 'মনসুন মেহেম’ বা বর্ষার তাণ্ডব
মঙ্গল ও বুধবারের মাত্র কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে মুম্বাইয়ের বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের কোলাবা এলাকায় রেকর্ড ২৪৭.৮ মিলিমিটার, রাম মন্দিরে ২৩৮ মিলিমিটার ও সান্তাক্রুজে ২২৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ক্যাটাগরির।
ভারী বৃষ্টির কারণে ভিক্রোলি ওয়েস্ট এলাকায় একটি বহুতল আবাসিক ভবনের সীমানা প্রাচীর ধসে পড়েছে। এছাড়া অন্য একটি এলাকায় চলন্ত গাড়ির ওপর বিশাল গাছ উপড়ে পড়ে চালক গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তা থেকে পানি সরাতে যান্ত্রিক পাম্প ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
বৃষ্টি নিয়ে শুরু রাজনৈতিক যুদ্ধ
মুম্বাইয়ের এই জলবদ্ধতা কেন্দ্র করে মহারাষ্ট্রের রাজনীতিতে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে। শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে বর্তমান ক্ষমতাসীন ‘মহায়ুতি’ জোট সরকারকে তীব্র আক্রমণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন বর্তমান সরকার রাজনৈতিক ফায়দা লুটতে ব্যস্ত ও তারা বিএমসি’র তহবিল খালি করে ফেলেছে।
ঠাকরে দাবি করেন, আমাদের সরকারের সময়ে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে হিন্দমাতা ও গান্ধী মার্কেটে যে রেইন-ওয়াটার হোল্ডিং ট্যাংক ও পাম্পিং স্টেশন করা হয়েছিল, বর্তমান সরকার তা সঠিকভাবে পরিচালনাও করতে পারছে না।
পাল্টা জবাবে মেয়র ঋতু তাওড়ে বলেন, ঘরে বসে টুইট করলেই কাজ হয় না, কাজের জন্য মাঠে নামতে হয়। করোনা মহামারির সময়ে উনারা ঘরে বসেই সব সামলেছেন। বিরোধী দলের উচিত এসি ঘর থেকে বের হয়ে বাস্তব পরিস্থিতি দেখা।
সূত্র: এনডিটিভি
এসএএইচ
What's Your Reaction?