মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে জরিমানা-সিলগালা

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে মেয়াদ উত্তীর্ণ ও দাম বাড়িয়ে কীটনাশক বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানাসহ সাতদিন প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (০৯ জুন) দুপুরে বিনোদপুর বাজার এলাকায় মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ অভিযানটি পরিচালিনা করেন। প্রতিষ্ঠানটি মূল মেয়াদ মুছে দিয়ে ২০২৭ সাল পর্যন্ত মেয়াদের সিলসহ ২৩০ টাকার কীটনাশক ভূয়া সিল মেরে ২৮০ টাকায় বিক্রি করা হচ্ছিল। সজল আহম্মেদ জানান, অভিযান চলাকালে ভুক্তভোগী একাধিক কৃষক অভিযোগ জানিয়েছেন। কৃষকদের সঙ্গে এমন প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক সমীর কুমার সাহাকে জরিমানাসহ সাতদিনের জন্য প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার ব্যাপারে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, ‘অভিযানে বীজের দোকান, সার-কীটনাশক ও মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করেছি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।’ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার জনাব মো. শাহীন ইসলাম, স্টাফ কারিমুল ইসলাম ও মাগুরা

মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে জরিমানা-সিলগালা

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে মেয়াদ উত্তীর্ণ ও দাম বাড়িয়ে কীটনাশক বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানাসহ সাতদিন প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (০৯ জুন) দুপুরে বিনোদপুর বাজার এলাকায় মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ অভিযানটি পরিচালিনা করেন। প্রতিষ্ঠানটি মূল মেয়াদ মুছে দিয়ে ২০২৭ সাল পর্যন্ত মেয়াদের সিলসহ ২৩০ টাকার কীটনাশক ভূয়া সিল মেরে ২৮০ টাকায় বিক্রি করা হচ্ছিল।

সজল আহম্মেদ জানান, অভিযান চলাকালে ভুক্তভোগী একাধিক কৃষক অভিযোগ জানিয়েছেন। কৃষকদের সঙ্গে এমন প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক সমীর কুমার সাহাকে জরিমানাসহ সাতদিনের জন্য প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, ‘অভিযানে বীজের দোকান, সার-কীটনাশক ও মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করেছি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার জনাব মো. শাহীন ইসলাম, স্টাফ কারিমুল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।

মো. মিনারুল ইসলাম জুয়েল/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow