মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ থেকে মো. জাকির হোসেন চৌধুরীকে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার ১৪ মাস আগেই নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ডেপুটি গভর্নর পদে নিয়োগ পাওয়া মো. জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জাকির হোসেন চৌধুরীকে ৩ বছরের জন্য ডেপুটি গভর্নর পদে নিয়োগ দিয়েছিল তৎকালীন সরকার। সেই চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদের সময় ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ১৪ মাস আগেই তার চুক্তি বাতিল করল বর্তমান সরকার। এদিকে জাকির হোসেন চৌধুরীকে প্রত্যাহারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে আগামী ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয় সরকার।

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ থেকে মো. জাকির হোসেন চৌধুরীকে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার ১৪ মাস আগেই নিয়োগ বাতিল করেছে সরকার।

সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ডেপুটি গভর্নর পদে নিয়োগ পাওয়া মো. জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জাকির হোসেন চৌধুরীকে ৩ বছরের জন্য ডেপুটি গভর্নর পদে নিয়োগ দিয়েছিল তৎকালীন সরকার। সেই চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদের সময় ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ১৪ মাস আগেই তার চুক্তি বাতিল করল বর্তমান সরকার।

এদিকে জাকির হোসেন চৌধুরীকে প্রত্যাহারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে আগামী ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয় সরকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow