মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতালসহ দুটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও ওষুধ রাখাসহ কয়েকটি অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে মিলেনিয়াম হসপিটালকে এক লাখ টাকা এবং ট্রাস্ট মেডিকেল সার্ভিসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (৩ আগস্ট) দুপুরে পৌর শহরের রামগতি সড়কে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার। অভিযানে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার নাহিদ রায়হানসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানায়, এনএসআই’র তথ্যের ভিত্তিতে শহরের কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করে প্রশাসন। এসময় মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মিলেনিয়াম হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় আবাসিক ভবনের ডায়াগনস্টিক সেন্টার স্থাপন, রেজিস্ট্রেশন ছাড়া ডেঙ্গু টেস্টের কীট রাখা ও পুরোনো এক্সরে মেশিনে রোগীর পরীক্ষা-নিরীক্ষা করার দায়ে ট
লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতালসহ দুটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও ওষুধ রাখাসহ কয়েকটি অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে মিলেনিয়াম হসপিটালকে এক লাখ টাকা এবং ট্রাস্ট মেডিকেল সার্ভিসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৩ আগস্ট) দুপুরে পৌর শহরের রামগতি সড়কে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার।
অভিযানে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার নাহিদ রায়হানসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানায়, এনএসআই’র তথ্যের ভিত্তিতে শহরের কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করে প্রশাসন। এসময় মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মিলেনিয়াম হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় আবাসিক ভবনের ডায়াগনস্টিক সেন্টার স্থাপন, রেজিস্ট্রেশন ছাড়া ডেঙ্গু টেস্টের কীট রাখা ও পুরোনো এক্সরে মেশিনে রোগীর পরীক্ষা-নিরীক্ষা করার দায়ে ট্রাস্ট মেডিকেল সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার জানান, অভিযানের সময় কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।
কাজল কায়েস/কেজে/এএসএম
What's Your Reaction?