মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বাজার থেকে ফেরত আসা মেয়াদোত্তীর্ণ পণ্য পুনঃপ্রক্রিয়াজাত করে নতুন খাবারে মেশানোর অপরাধে বগুড়া শহরের আটাপাড়া এলাকার ‘বেলাল ফুডস’ নামের একটি বেকারি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, বেলাল ফুডসের কারখানায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল। কারখানার ভেতরের কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার ন্যূনতম মান বজায় রাখা হচ্ছিল না। সবচেয়ে গুরুতর বিষয় হলো, বাজার থেকে ফেরত আসা মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও পাউরুটি ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করে নতুন বিস্কুট ও বেকারি সামগ্রী তৈরিতে ব্যবহার করার হাতেনাতে প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মানসনদ এবং প্রয়োজনীয় কোনো প্রকার নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে আসছিল।
অস্বাস্থ্যকর পরিবেশ ও জঘন্য এই অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক

অস্বাস্থ্যকর পরিবেশ ও জঘন্য এই অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ নিরাপদ খাদ্য আইনে ‘বেলাল ফুডস’কে নগদ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করেন এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান পরিচালনার সময় বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, সংশ্লিষ্ট পরিদর্শক দল এবং অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে বগুড়া জেলা পুলিশের একটি দল।
এ বিষয়ে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, অভিযান শেষে জরিমানা আদায়ের পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে সরকারের প্রযোজ্য সব আইন মেনে বিএসটিআইয়ের অনুমোদন নেওয়া এবং শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।