মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় আলিয়া ভাট

বলিউডে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বি-টাউনে নির্মাতাদের কাছে যার কাজের চাহিদাও কয়েকগুণ বেশি। অভিনয়ের প্রতি তার দায়িত্বশীলতা ও ভালোবাসা তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। তবে মা হওয়ার পর বদলে গেছে তার জীবন। এত সফলতার মাঝেও মেয়েকে নিয়ে দুশ্চিন্তা পিছু ছাড়ছে না এই সুন্দরীর। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ভারতের  সদগুরুর সোশ্যাল হ্যান্ডেল এক্সে একটি ভিডিও প্রকাশ পায়। ভিডিও প্রকাশ হওয়া মাত্রই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায় সদ্গুরুর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে আলিয়া ভাট । সেই সাক্ষাৎকারের এক পর্যায়ে  সদগুরুর কাছে আলিয়া জানতে চান, কীভাবে ভালো অভিভাবক হওয়া সম্ভব? এবং রাহাকে নিয়ে যে  তিনি সব সময়ই দুশ্চিন্তায় ভোগেন সে কথাও তুলে ধরেন। অভিনেত্রীর এমন প্রশ্নের জবাবে সদগুরু বলেন, ‘যে অভিভাবকরা সবসময় সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। তাঁরা কখনই ভালো মা-বাবা হতে পারেন না।  দুশ্চিন্তা করলে, কখনই সন্তান বড় করা যাবে না। তার চেয়ে বরং নিজের ছন্দে বাচ্চাকে বড় হতে দেওয়া উচিত। মা-বাবার উচিত, সন্তানের স্তম্ভ হয়ে থাকা।‘  প্রসঙ্গত, আলিয়া বর্তমানে

মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় আলিয়া ভাট
বলিউডে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বি-টাউনে নির্মাতাদের কাছে যার কাজের চাহিদাও কয়েকগুণ বেশি। অভিনয়ের প্রতি তার দায়িত্বশীলতা ও ভালোবাসা তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। তবে মা হওয়ার পর বদলে গেছে তার জীবন। এত সফলতার মাঝেও মেয়েকে নিয়ে দুশ্চিন্তা পিছু ছাড়ছে না এই সুন্দরীর। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ভারতের  সদগুরুর সোশ্যাল হ্যান্ডেল এক্সে একটি ভিডিও প্রকাশ পায়। ভিডিও প্রকাশ হওয়া মাত্রই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায় সদ্গুরুর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে আলিয়া ভাট । সেই সাক্ষাৎকারের এক পর্যায়ে  সদগুরুর কাছে আলিয়া জানতে চান, কীভাবে ভালো অভিভাবক হওয়া সম্ভব? এবং রাহাকে নিয়ে যে  তিনি সব সময়ই দুশ্চিন্তায় ভোগেন সে কথাও তুলে ধরেন। অভিনেত্রীর এমন প্রশ্নের জবাবে সদগুরু বলেন, ‘যে অভিভাবকরা সবসময় সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। তাঁরা কখনই ভালো মা-বাবা হতে পারেন না।  দুশ্চিন্তা করলে, কখনই সন্তান বড় করা যাবে না। তার চেয়ে বরং নিজের ছন্দে বাচ্চাকে বড় হতে দেওয়া উচিত। মা-বাবার উচিত, সন্তানের স্তম্ভ হয়ে থাকা।‘  প্রসঙ্গত, আলিয়া বর্তমানে ব্যস্ত সময় পার করছেন শিব রাওয়াইল এর পরিচালনায় নির্মিতব্য সিনেমার আলফা নিয়ে। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন ববি দেওল, শর্বরীসহ আরও অনেকে। আইএমডিবির তথ্য মতে এ ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে চলতি বছরের ১০ জুলাই। এদিকে সঞ্জয় লীলা বানসালীর ‘লাভ এন্ড ওয়্যার’ এও দেখা যাবে আলিয়াকে। এ সিনেমায় আলিয়ার পাশাপাশি অভিনয় করেছেন রণবীর কাপুর, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরও অনেকে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow