মেয়ের বাসায় বেড়াতে এসে প্রাণ গেল মায়ের
হবিগঞ্জ শহরের খোয়াই নদীর ব্রিজে টমটমের (অটোরিকশা) ধাক্কায় নিচে পড়ে গীতা রাণী দেব (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত গীতা রাণী দেব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আদমখানি গ্রামের রাকেশ দেবের স্ত্রী। তিনি হবিগঞ্জ শহরে মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হবিগঞ্জ শহর থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গীতা রাণী। পথে খোয়াই ব্রিজের ওপর দিয়ে হাঁটার সময় দ্রুতগামী একটি টমটম তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি ব্রিজের রেলিংয়ের ওপর দিয়ে ছিটকে নিচে নদীর শুকনো অংশে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বর্তমানে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং ঘাতক টমটমটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
হবিগঞ্জ শহরের খোয়াই নদীর ব্রিজে টমটমের (অটোরিকশা) ধাক্কায় নিচে পড়ে গীতা রাণী দেব (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গীতা রাণী দেব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আদমখানি গ্রামের রাকেশ দেবের স্ত্রী। তিনি হবিগঞ্জ শহরে মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হবিগঞ্জ শহর থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গীতা রাণী। পথে খোয়াই ব্রিজের ওপর দিয়ে হাঁটার সময় দ্রুতগামী একটি টমটম তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি ব্রিজের রেলিংয়ের ওপর দিয়ে ছিটকে নিচে নদীর শুকনো অংশে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বর্তমানে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং ঘাতক টমটমটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?