মোংলায় অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ; সার্ভিস বাংলাদেশের মানবিক উদ্যোগ

পবিত্র রমজান উপলক্ষে মোংলায় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সার্ভিস বাংলাদেশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের তালুকদার আব্দুল খালেক সড়ক (সাবেক বিএলএস) চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের উদ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে প্রতিনিধিদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি, কোনো অসচ্ছল শিক্ষার্থী ব্যক্তিগতভাবে সমস্যার কথা জানালে তাকেও গোপনে সহায়তা প্রদান করা হয় বলে জানান আয়োজকরা। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সহ-সভাপতি মোঃ আল আমিন, মহাসচিব ডাঃ মহিদুল ইসলাম মেজবা, সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুর রউফ, যুগ্ম মহাসচিব আব্দুল জব্বার, নিজাম উদ্দিন, রাফিয়া জাহান মিশু, হাফেজ হোসাইন, শাকিল, ডলার, মাসুদ, সাকিবসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতির বক্তব্যে মোস্তাফিজুর রহমান মিলন বলেন, রমজান মাস অসহায়দের পাশে দাঁড়ানোর উত্তম সময়। অনেক গরিব মানুষ সাহরি ও ইফতারের সামান্য খাবার জোগাড় করতেও হিমশিম খান।

মোংলায় অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ; সার্ভিস বাংলাদেশের মানবিক উদ্যোগ

পবিত্র রমজান উপলক্ষে মোংলায় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সার্ভিস বাংলাদেশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের তালুকদার আব্দুল খালেক সড়ক (সাবেক বিএলএস) চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনের উদ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে প্রতিনিধিদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি, কোনো অসচ্ছল শিক্ষার্থী ব্যক্তিগতভাবে সমস্যার কথা জানালে তাকেও গোপনে সহায়তা প্রদান করা হয় বলে জানান আয়োজকরা।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সহ-সভাপতি মোঃ আল আমিন, মহাসচিব ডাঃ মহিদুল ইসলাম মেজবা, সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুর রউফ, যুগ্ম মহাসচিব আব্দুল জব্বার, নিজাম উদ্দিন, রাফিয়া জাহান মিশু, হাফেজ হোসাইন, শাকিল, ডলার, মাসুদ, সাকিবসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে মোস্তাফিজুর রহমান মিলন বলেন, রমজান মাস অসহায়দের পাশে দাঁড়ানোর উত্তম সময়। অনেক গরিব মানুষ সাহরি ও ইফতারের সামান্য খাবার জোগাড় করতেও হিমশিম খান। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে তাদের কষ্ট আরও বেড়ে যায়। তাই তাদের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব।

আয়োজকরা জানান, রমজান জুড়ে মানবিক কার্যক্রম চলমান থাকবে এবং আগামী দিনে আরও বেশি সংখ্যক অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow