মোংলায় বিশ্ব জলাভূমি দিবসে মানববন্ধন: সুন্দরবন রক্ষার আহ্বান
মোংলার কাপালিরমেঠ গ্রামে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০২ ফেব্রুয়ারি সোমবার সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা সুন্দরবন জলাভূমির ওপর কয়লা দূষণ ও শিল্প দূষণের ভয়াবহ প্রভাব নিয়ে সতর্ক করে বলেন। সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ বলেন, রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প দূষণের কারণে প্রাণপ্রকৃতি বিপর্যস্ত হচ্ছে। নদীতে উন্মুক্তভাবে বিষাক্ত কয়লা পরিবহন বন্ধ না হলে সুন্দরবন রক্ষা সম্ভব নয়। জেলে সমিতির নেতা আব্দুর রশিদ হাওলাদার বলেন, সুন্দরবনের নদী ও খাল মাছ শূন্য হয়ে যাচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র বন্ধ না হলে জলজপ্রাণীর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। ধরিত্রী রক্ষায় আমরা’র নেত্রী কমলা সরকার বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠির জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। মাফিয়া ও মুনাফালোভী ব্যবসার কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। মানববন্ধনে উপস্থিত অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন এ্যাডভোকেট সার্বভৌম, নাগরিক নেতা রাকেস সানা, উন্নয়নকর্মী প্রসেনজিৎ সরদার, ওয়াটারকিপার্স বাংলাদেশের হাছিব সরদার, পশু রিভার ওয়াটারকিপার ভলেন্টিয়ার মেহেদী হাস
মোংলার কাপালিরমেঠ গ্রামে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০২ ফেব্রুয়ারি সোমবার সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা সুন্দরবন জলাভূমির ওপর কয়লা দূষণ ও শিল্প দূষণের ভয়াবহ প্রভাব নিয়ে সতর্ক করে বলেন।
সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ বলেন, রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প দূষণের কারণে প্রাণপ্রকৃতি বিপর্যস্ত হচ্ছে। নদীতে উন্মুক্তভাবে বিষাক্ত কয়লা পরিবহন বন্ধ না হলে সুন্দরবন রক্ষা সম্ভব নয়।
জেলে সমিতির নেতা আব্দুর রশিদ হাওলাদার বলেন, সুন্দরবনের নদী ও খাল মাছ শূন্য হয়ে যাচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র বন্ধ না হলে জলজপ্রাণীর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে।
ধরিত্রী রক্ষায় আমরা’র নেত্রী কমলা সরকার বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠির জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। মাফিয়া ও মুনাফালোভী ব্যবসার কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।
মানববন্ধনে উপস্থিত অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন এ্যাডভোকেট সার্বভৌম, নাগরিক নেতা রাকেস সানা, উন্নয়নকর্মী প্রসেনজিৎ সরদার, ওয়াটারকিপার্স বাংলাদেশের হাছিব সরদার, পশু রিভার ওয়াটারকিপার ভলেন্টিয়ার মেহেদী হাসান ও ইয়ুথ লিডার আরাফাত আমিন দূর্জয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুন্দরবন রক্ষার বিভিন্ন প্রকারের প্লাকার্ড প্রদর্শন করেন এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
What's Your Reaction?