মোজতবা খামেনি কেমন আছেন, জানালেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সম্প্রতি সর্বোচ্চ নেতার সঙ্গে তার সাত ঘণ্টার বৈঠকের প্রসঙ্গেও কথা বলেন পেজেশকিয়ান। তিনি জানান, ওই বৈঠকে সর্বোচ্চ নেতা জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরেছেন। পেজেশকিয়ান বৈঠকটিকে খুব ভালো হিসেবে বর্ণনা করেন। বৈঠকে মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান, আবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যাও বৈঠকে আলোচনা হয়েছে। এর আগে ইরানের গণমাধ্যম জানিয়েছিল, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের তৃতীয় বছরে প্রবেশের সময় মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন পেজেশকিয়ান। চলতি বছরের মার্চে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করে। এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তার বাবা এবং ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হ

মোজতবা খামেনি কেমন আছেন, জানালেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সম্প্রতি সর্বোচ্চ নেতার সঙ্গে তার সাত ঘণ্টার বৈঠকের প্রসঙ্গেও কথা বলেন পেজেশকিয়ান।

তিনি জানান, ওই বৈঠকে সর্বোচ্চ নেতা জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরেছেন।

পেজেশকিয়ান বৈঠকটিকে খুব ভালো হিসেবে বর্ণনা করেন। বৈঠকে মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান, আবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যাও বৈঠকে আলোচনা হয়েছে।

এর আগে ইরানের গণমাধ্যম জানিয়েছিল, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের তৃতীয় বছরে প্রবেশের সময় মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন পেজেশকিয়ান।

চলতি বছরের মার্চে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করে। এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তার বাবা এবং ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

তবে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে এখনো প্রকাশ্যে দেখা যায়নি।

সূত্র : আল জাজিরা 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow