মোজাম্মেল বাবুর জামিন নামঞ্জুর

চাঁদাবাজির মামলায় একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১১ জানুয়ারি মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা করেন বৈশাখী মিডিয়া লিমিটেডের চৌধুরী মো. হুমায়ুন কবির।   অভিযোগে বলা হয়েছে, সেনা সমর্থিত সরকারের সময় ২০০৭ সালের ১৭ মার্চ বৈশাখী টিভির অফিসে যান তারা। সেখানে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং বৈশাখী টিভির শেয়ারহোল্ডার করতে চাপ দেন। একপর্যায়ে তারা তিন লাখ টাকার শেয়ারের ফরমে স্বাক্ষর করে নেন এবং আলমারিতে থাকা সাড়ে চার লাখ টাকা নিয়ে যান। এর আগে কারাগারে থাকা সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ। তার পক্ষে জামিন আবেদনের শুনানি নিয়ে গত ২৭ এপ্রিল এই রুল জারি করা হয়। এদিকে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন মোজাম্মে

মোজাম্মেল বাবুর জামিন নামঞ্জুর
চাঁদাবাজির মামলায় একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১১ জানুয়ারি মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা করেন বৈশাখী মিডিয়া লিমিটেডের চৌধুরী মো. হুমায়ুন কবির।   অভিযোগে বলা হয়েছে, সেনা সমর্থিত সরকারের সময় ২০০৭ সালের ১৭ মার্চ বৈশাখী টিভির অফিসে যান তারা। সেখানে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং বৈশাখী টিভির শেয়ারহোল্ডার করতে চাপ দেন। একপর্যায়ে তারা তিন লাখ টাকার শেয়ারের ফরমে স্বাক্ষর করে নেন এবং আলমারিতে থাকা সাড়ে চার লাখ টাকা নিয়ে যান। এর আগে কারাগারে থাকা সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ। তার পক্ষে জামিন আবেদনের শুনানি নিয়ে গত ২৭ এপ্রিল এই রুল জারি করা হয়। এদিকে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন মোজাম্মেল বাবু। একই বছরের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে আটক করা হয়। আটকের পর থেকেই তারা কারাগারে রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow