মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, দুই যুবকের মৃত্যু

যশোরের মনিরামপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব (২৭) এবং একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে রাকিব ও মেহেদী হাসান একই মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে তালতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করেন তারা। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, রক্তাক্ত অবস্থায় দুই যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়েছে। মনিরামপুর থানার ওসি আবু স

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, দুই যুবকের মৃত্যু

যশোরের মনিরামপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব (২৭) এবং একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে রাকিব ও মেহেদী হাসান একই মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে তালতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করেন তারা। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, রক্তাক্ত অবস্থায় দুই যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়েছে।

মনিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow