মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নীল কুমার ও আদিত্য নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের শেখ বাঁধা এলাকায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নীল কুমার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের তেপুপাড়া এলাকার মৃত উপেন রায়ের ছেলে। আদিত্য (১০) একই এলাকার গোপাল চন্দ্রের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার তালতলী গ্রামের প্রতাপের ছেলে পায়েল (১৪), দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বসুনিয়া পাড়া এলাকার জয়নুলের ছেলে আল আমিন (৩০) ও একই ইউনিয়নের বাবু পাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে বিপুল (২৭) । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় নীল কুমার মোটরসাইকেলযোগে ভাউলাগঞ্জ থেকে দেবীগঞ্জের দিকে আসছিলেন। এ সময় শেখ বাধা এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের মোট পাঁচজন আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নীল কুমার ও আদিত্য নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের শেখ বাঁধা এলাকায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নীল কুমার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের তেপুপাড়া এলাকার মৃত উপেন রায়ের ছেলে। আদিত্য (১০) একই এলাকার গোপাল চন্দ্রের ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার তালতলী গ্রামের প্রতাপের ছেলে পায়েল (১৪), দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বসুনিয়া পাড়া এলাকার জয়নুলের ছেলে আল আমিন (৩০) ও একই ইউনিয়নের বাবু পাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে বিপুল (২৭) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় নীল কুমার মোটরসাইকেলযোগে ভাউলাগঞ্জ থেকে দেবীগঞ্জের দিকে আসছিলেন। এ সময় শেখ বাধা এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের মোট পাঁচজন আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নীল কুমার মারা যান। অপর চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনিরুজ্জামান চৌধুরী বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিন জন গুরুতর আহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow