মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আরোহী বাবা-ছেলের মৃত্যু

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২) চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা। বাবা-ছেলে বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিলেন। চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমির বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত ৮টার দিকে বাবা নুরুল হোসেন ও ছেলে শামীম বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিলেন। বাবার পেছনে মোটরসাইকেলে বসেছিল ছেলে শামীম। তারা মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় পৌঁছালে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলে মারা যায় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছে বলে উল্লেখ করেন ওসি আরিফ। সায়ীদ আলমগীর/এমআরএম

মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আরোহী বাবা-ছেলের মৃত্যু

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২) চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা। বাবা-ছেলে বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিলেন।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমির বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত ৮টার দিকে বাবা নুরুল হোসেন ও ছেলে শামীম বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিলেন। বাবার পেছনে মোটরসাইকেলে বসেছিল ছেলে শামীম। তারা মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় পৌঁছালে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলে মারা যায় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছে বলে উল্লেখ করেন ওসি আরিফ।

সায়ীদ আলমগীর/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow