মোদি ঘনিষ্ঠ বন্ধু, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য আলোচনা জোরদার হচ্ছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার (৪ জুন) ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, তাদের মধ্যে একটি দৃঢ় ও ইতিবাচক কর্মসম্পর্ক রয়েছে। তবে, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের আমদানি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে ভারতসহ ৫৪টি দেশের ওপর নতুন শুল্ক (ট্যারিফ) ব্যবস্থা ঘোষণা করেছে। এই পদক্ষেপ দুই দেশের চলমান বাণিজ্য আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। এমন বাস্তবতার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য কিছুটা ধোঁয়াশার সৃষ্টি করেছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, অতীতে বাণিজ্য নিয়ে মতপার্থক্য থাকলেও শেষ পর্যন্ত ভারত ও যুক্তরাষ্ট্র একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছাবে। তিনি বলেন, বহু বছর ধরে ভারত যুক্তরাষ্ট্রের সুবিধা নিয়েছে। তারা আমাদের ওপর অত্যন্ত উচ্চ শুল্ক আরোপ করত, অথচ প্রায় কিছুই দিত না। এখন পরিস্থিতি পুরোপুরি উল্টো এবং আমরা ভারতের সঙ্গে বাণিজ্

মোদি ঘনিষ্ঠ বন্ধু, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য আলোচনা জোরদার হচ্ছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার (৪ জুন) ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, তাদের মধ্যে একটি দৃঢ় ও ইতিবাচক কর্মসম্পর্ক রয়েছে।

তবে, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের আমদানি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে ভারতসহ ৫৪টি দেশের ওপর নতুন শুল্ক (ট্যারিফ) ব্যবস্থা ঘোষণা করেছে। এই পদক্ষেপ দুই দেশের চলমান বাণিজ্য আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। এমন বাস্তবতার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য কিছুটা ধোঁয়াশার সৃষ্টি করেছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, অতীতে বাণিজ্য নিয়ে মতপার্থক্য থাকলেও শেষ পর্যন্ত ভারত ও যুক্তরাষ্ট্র একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছাবে।

তিনি বলেন, বহু বছর ধরে ভারত যুক্তরাষ্ট্রের সুবিধা নিয়েছে। তারা আমাদের ওপর অত্যন্ত উচ্চ শুল্ক আরোপ করত, অথচ প্রায় কিছুই দিত না। এখন পরিস্থিতি পুরোপুরি উল্টো এবং আমরা ভারতের সঙ্গে বাণিজ্য থেকে অনেক অর্থ উপার্জন করছি। তবে, আমরা একটি চুক্তিতে পৌঁছাব কারণ আমি আপনার প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি)-কে খুবই পছন্দ করি। তিনি আমার ভালো বন্ধু এবং আমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া রয়েছে। আমাদের সম্পর্কও খুব ভালো।

ট্রাম্পের এই মন্তব্য দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও সম্ভাব্য নতুন চুক্তি নিয়ে চলমান আলোচনার গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলেছে।

সূত্র: দ্য স্টেটসম্যান
কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow