মোহাম্মদপুরে অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার, আটক ৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে র‌্যাব। এসময় সাতটি সামুরাই ও একটি দেশীয় অস্ত্রসহ বেশকিছু মাদক উদ্ধারের পাশাপাশি তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যার পর মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ এ ব্লকরেড দেয় র‌্যাব।  এসময় পুরো ক্যাম্পে কয়েকটি ইউনিটে ভাগ হয়ে ক্যাম্পের গোপন কিছু কক্ষে অভিযান চালায়। অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। হাতেনাতে আটক করা হয় তিনজনকে। র‌্যাব জানায়, ক্যাম্পটিতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে কয়েকটি গ্রুপ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করে ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি চালিয়ে থাকে। মাদক কারবারিতে যুক্ত কয়েকজন মূলহোতাকে পূর্বে অভিযানে গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বের হয়ে আবারও মাদক কারবারি শুরু করে। মাদক ও সন্ত্রাসমুক্ত করতে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব।  

মোহাম্মদপুরে অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার, আটক ৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে র‌্যাব। এসময় সাতটি সামুরাই ও একটি দেশীয় অস্ত্রসহ বেশকিছু মাদক উদ্ধারের পাশাপাশি তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যার পর মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ এ ব্লকরেড দেয় র‌্যাব। 

এসময় পুরো ক্যাম্পে কয়েকটি ইউনিটে ভাগ হয়ে ক্যাম্পের গোপন কিছু কক্ষে অভিযান চালায়। অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। হাতেনাতে আটক করা হয় তিনজনকে।

র‌্যাব জানায়, ক্যাম্পটিতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে কয়েকটি গ্রুপ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করে ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি চালিয়ে থাকে। মাদক কারবারিতে যুক্ত কয়েকজন মূলহোতাকে পূর্বে অভিযানে গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বের হয়ে আবারও মাদক কারবারি শুরু করে।

মাদক ও সন্ত্রাসমুক্ত করতে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow