মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার ফটোগ্রাফার

রাজধানীর মোহাম্মদপুরের নুর জাহান রোড এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন ফটোগ্রাফার সাঈদ হাসান তানিম। কাজ শেষে রাতে বাড়িতে ফেরার পর বাসায় ঢোকার আগে তার কাছে থাকা সবকিছু নিয়ে যায় ছিনতাইকারীরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তার ছবি তোলার ক্যামেরাসহ সব মালামাল লুট করে নিয়ে যায়।  ভুক্তভোগী তানিম থানায় লিখিত অভিযোগে বলেন, আমি ফটোস্যুটের কাজ শেষ করে বাসার আসার পথে নূরজাহান রোডে আনুমানি রাত ৩টা ৪০ মিনিটের দিকে অজ্ঞাত একাধিক লোক একটি মোটরসাইকেল নিয়ে এসে আমার গতিরোধ করে। এ সময় আমাকে চাপাতি দেখিয়ে হত্যার হুমকি দিয়ে আমার কাছে থাকা একটি মোবাইল, ব্যাগের মধ্যে থাকা একটি ম্যাকবুক ল্যাপটপ এম-৪ প্রো, সনি এফক্স-৩ মডেলের ক্যামেরা ও একটি লেন্স নিয়ে যায়। ঘটনার বিষয়ে তানিম বলেন, মঙ্গলবার পূর্বাচল ৩০০ ফিটে ফটোশুট ছিল। কাজ শেষে রাত সাড়ে ৩টার দিকে মাইক্রোবাস দিয়ে নামিয়ে দেওয়া হয়। আমি বাসার সামনে নেমে গেট খোলার অপেক্ষায় ছিলাম। এর মধ্যে অস্ত্র হাতে দুইজন এসে আমাকে আঘাত করে। আমার দুই হাত, মাথা ও শরীরে চাপাতির উল্টো পাশ দিয়ে আঘাত করে। মেরে ফেলার হুমকি দিয়ে ব্যাগ টান দি

মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার ফটোগ্রাফার

রাজধানীর মোহাম্মদপুরের নুর জাহান রোড এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন ফটোগ্রাফার সাঈদ হাসান তানিম। কাজ শেষে রাতে বাড়িতে ফেরার পর বাসায় ঢোকার আগে তার কাছে থাকা সবকিছু নিয়ে যায় ছিনতাইকারীরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তার ছবি তোলার ক্যামেরাসহ সব মালামাল লুট করে নিয়ে যায়। 

ভুক্তভোগী তানিম থানায় লিখিত অভিযোগে বলেন, আমি ফটোস্যুটের কাজ শেষ করে বাসার আসার পথে নূরজাহান রোডে আনুমানি রাত ৩টা ৪০ মিনিটের দিকে অজ্ঞাত একাধিক লোক একটি মোটরসাইকেল নিয়ে এসে আমার গতিরোধ করে। এ সময় আমাকে চাপাতি দেখিয়ে হত্যার হুমকি দিয়ে আমার কাছে থাকা একটি মোবাইল, ব্যাগের মধ্যে থাকা একটি ম্যাকবুক ল্যাপটপ এম-৪ প্রো, সনি এফক্স-৩ মডেলের ক্যামেরা ও একটি লেন্স নিয়ে যায়।

ঘটনার বিষয়ে তানিম বলেন, মঙ্গলবার পূর্বাচল ৩০০ ফিটে ফটোশুট ছিল। কাজ শেষে রাত সাড়ে ৩টার দিকে মাইক্রোবাস দিয়ে নামিয়ে দেওয়া হয়। আমি বাসার সামনে নেমে গেট খোলার অপেক্ষায় ছিলাম। এর মধ্যে অস্ত্র হাতে দুইজন এসে আমাকে আঘাত করে। আমার দুই হাত, মাথা ও শরীরে চাপাতির উল্টো পাশ দিয়ে আঘাত করে। মেরে ফেলার হুমকি দিয়ে ব্যাগ টান দিয়ে নিয়ে যায়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এরকম ছিনতাইয়ের কোনো ঘটনা আমার জানা নেই। বিষয়টা জেনে আমি জানাব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow